শহরের চেয়ে গ্রামে খাবারের দাম বেশি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ৬ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব মতে নভেম্বর মাসে শহরের চেয়ে গ্রামে খাবারের দাম বেশি ছিল।
পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত মূল্যস্ফীতির হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।
পরিসংখ্যান ব্যুরোর হিসাব বলছে, নভেম্বরে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৯৪ শতাংশ। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ২৩ শতাংশ। একই মাসে শহরে সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ৭০ শতাংশ। খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ৯৫ শতাংশ।
পরিসংখ্যানে থেকে জানা যায়, খাদ্য মূল্যস্ফীতি কমেছে। সার্বিক মূল্যস্ফীতিও নিম্নমুখী। তবে বাজারে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমেনি। ফার্মের মুরগি ও ডিমের দাম ছাড়া কোনো পণ্যের দামই কমেনি।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সরবরাহ করা বাজারদরেও নভেম্বরে খাদ্যপণ্যের দাম কমানোর কোনো তথ্য পাওয়া যায়নি।
পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর সাংবাদিকদের বলেন, আমি বারবার বলে আসছি, আমাদের পরিসংখ্যান ব্যুরোর মূল্যস্ফীতির তথ্যের সঙ্গে বাজারের বাস্তব অবস্থার প্রতিফলন হয় না। বিবিএস ১৭ বছর আগের ভিত্তিবছরকে (২০০৫-০৬) ভিত্তি ধরে মূল্যস্ফীতির হিসাব করে। বাস্তব চিত্র পাওয়ার জন্য মূল্যস্ফীতির তথ্য ২০১৫-১৬ অর্থবছরকে ভিত্তিবছর ধরে হিসাব করতে হবে।
শহরের চেয়ে গ্রামে খাবারের দাম বেশি থাকার কারণ সম্পর্কে তিনি বলেন, যোগাযোগব্যবস্থা সহজ হওয়ায় গ্রামের পণ্য এখন দ্রুত শহরে চলে আসছে। ফলে গ্রামে পণ্যের ঘাটতি দেখা দিচ্ছে। এতে গ্রামে খাবারের দাম কিছুটা বেড়েছে।
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- কোন দেশে কবে ঈদ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি







