শিশুর সামনে মাকে হত্যা; হয়নি রহস্য উদঘাটন
মাদারীপুর প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২৬ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
মাদারীপুরের কালকিনিতে চার বছরের এক শিশুর সামনে তার মাকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল অপরাধীরা এখনও গ্রেফতার হয়নি। এছাড়া হত্যার রহস্য উদঘাটন হয়নি। তবে পুলিশ জানিয়েছে, তদন্ত সঠিক পথে চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনির এনায়েতনগর ইউনিয়নের মাঝেরকান্দি এলাকায় সৌদিআরব প্রবাসী সোহাগ হাওলাদারের সঙ্গে তার চাচা শাহাদাৎ হাওলাদারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল। এ বিষয়ে আদালতেও মামলা চলমান। অভিযোগ অনুযায়ী, গত ৩ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঘরে ঢুকে দুর্বৃত্তরা হত্যাকাণ্ড ঘটায়।
ঘটনার সময় প্রবাসীর স্ত্রী পাখি বেগম এবং সন্তান আযান ঘুমাচ্ছিল। দুর্বৃত্তরা চার বছরের শিশুর সামনে পাখির ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শিশুটি একা রয়ে যায়।
নিহতের মা শারমিন বেগম কালকিনি থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন। তবে পুলিশ মামলায় অজ্ঞাতদের আসামি করেছে। তিনি অভিযোগ করেন, তার লিখিত এজাহার পাল্টে দেওয়া হয়েছে এবং মূল অপরাধীরা এখনও বিচারের বাইরে রয়েছে।
নিহতের স্বামী সোহাগ হাওলাদার বলেন, “আমার শাশুরির কাছ থেকে স্বাক্ষর নিয়ে পুলিশ অজ্ঞাতদের আসামি করেছে। এ কারণে ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আমরা চাই প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক।”
অভিযুক্ত শাহাদাৎ হাওলাদারের স্ত্রী পলি আক্তার দাবি করেছেন, তাদের কোনও সংশ্লিষ্টতা নেই এবং ঘটনার প্রকৃত দোষীদের বিচার তারাও চান।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “প্রবাসীর স্ত্রী হত্যাকাণ্ড একটি ক্লুলেস ঘটনা। পুলিশের পাশাপাশি গোয়েন্দা দলও তদন্ত করছে। শিগগিরই মূল অপরাধীরা ধরা পড়বে। ইতোমধ্যেই জহির নামের একজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। নিরীহ কাউকে হয়রানি করা হচ্ছে না।”
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না







