শীতে ঘাড় ব্যথা হলে কী করবেন?
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫৯ পিএম, ২৭ নভেম্বর ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
শীতে সর্দি, জ্বর একটি সাধারণ সমস্যা। এই সর্দি এবং ফ্লু ভাইরাস ঘাড়ের মাংসপেশিকে টাইট এবং স্পাজম করে দেয়। ফলে ঘাড় ব্যথা হয়। এছাড়া ঘাড়ে অনেক লিম্ফ নোড বা গ্ল্যান্ড আছে যা শীতে ফুলে যায়। এই ফুলে যাওয়া লিম্ফনোডগুলো ঘাড়কে স্টিফ করে ফেলে এবং ব্যথা সৃষ্টি করে। শীতকালে বায়োমেট্রিক প্রেসার অর্থাৎ বাতাসের চাপ কমে যায়। এতে আামাদের শরীরের টিস্যুগুলো ফুলতে থাকে এবং এই ফুলা নিজের জায়গা থেকে অল্প অল্প ছড়াতে থাকে এবং নার্ভে গিয়ে চাপ সৃষ্টি করে। কারণ, এসময় এদের সারফেস এরিয়া বেড়ে যায়। নার্ভে চাপ পড়ার ফলে আমাদের ব্যথা হয়।
এছাড়াও শীতে আমরা এক কাতে শুয়ে থাকি ফলে ঘাড়ের মাংসপেশিতে চাপ পড়ে এবং ব্যথা হয়। শীতে হতাশা এবং ডিপ্রেশনের মাত্রা বেড়ে যায়, মাসেল টাইট হয় ফলে সার্ভিকোজেনিক হেডেকের মাত্রাও বেড়ে যায়।
আসুন জেনে নেই শীতে ঘাড় ব্যথা থেকে পরিত্রাণের উপায়-
একই ভঙ্গিতে বেশী সময় কাজ করা যাবে না। কিছুক্ষণ পর পর ভঙ্গি পরিবর্তন করতে হবে। আমরা প্রতিদিন ৫ ঘণ্টারও বেশী সময় মোবাইল ফোন ব্যবহার করে থাকি। তখন আমাদের ঘাড়ের ভঙ্গি ঠিক থাকে না। এ ধরণের ভঙ্গি আমাদের ঘাড়ের ওপর অনেক প্রেসার তৈরি করে। কেননা, তখন আমাদের ঘাড় বাড়তি ওজন বহন করে।
স্বাভাবিক অবস্থায় আমাদের ঘাড় ১০-১২ পাউন্ড ওজন বহন করে। কিন্তু যখনই আমাদের মাথা সামনের দিকে ১৫ ডিগ্রি চলে আসে তখন ২৭ পাউন্ড ওজন বহন করে। অর্থাৎ আমাদের মাথা সামনের দিকে যত আসবে আমাদের ঘাড়ের ওপর তত অতিরিক্ত ওজন পড়বে এবং ডিক্স হারনিয়েটেড হওয়ার ঝুঁকি বেড়ে যাবে এবং মাংস অসুস্থ হবে।
এজন্য অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যেন বেশী সময় ধরে ঘাড় সামনের দিকে বাঁকা করে ফোন ব্যবহার না করি। আমাদের সঠিক নিয়মে ঘুমাতে হবে। এর ব্যতিক্রম হলে মাইগ্রেন হওয়ার সম্ভাবনা থাকে যা ঘাড়ের ব্যথা সৃষ্টি করে। ঘাড় এক পাশে ঘুরিয়ে পেটের উপর ভর করে বা উপুড় হয়ে ঘুমানো যাবে না। কোমরের উপর ভর দিয়ে বা চিত এবং কাত হয়ে সঠিক ভঙ্গিতে ঘুমাতে হবে।
বছরের প্রত্যেক ঋতুতেই ড্রিহাইড্রেশন হওয়ার ঝুঁকি থাকে। এমনকি শীতেও ডিহাইড্রেশন হতে পারে। সুতরাং শীতকালেও প্রচুর পানি পান করতে হবে। কেননা আমাদের ডিক্স অধিকাংশই পানি দিয়ে তৈরি। এজন্য মেরুদন্ড সুস্থ রাখতে হাইড্রেট রাখা অত্যন্ত জরুরী। প্রচুর পানি পান করার সঙ্গে আমাদের মেরুদন্ড যেমন সুস্থ থাকে তেমনি আামাদের ঘাড়ের ইনজুরি প্রতিরোধ করে।
শীতকালে খুব সহজে ঘাড় ব্যথা থেকে মুক্ত থাকার প্রধান উপায় হল প্রতিদিন এক্সারসাইজ করা। রেগুলার এক্সারসাইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন অভিজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঘাড় ব্যথার জন্য বিভিন্ন থেরাপিউটিক এক্সারসাইজ করতে হবে।
-জেডসি
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা




