ঢাকা, রবিবার ০৮, নভেম্বর ২০২৬ ১৬:৩৩:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২ মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ

শুক্রবার মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে শিশুদের হাতেখড়ি উৎসব

আপডেট: ০১:৪৮ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৫ বৃহস্পতিবার

anuস্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম, ঢাকা :কাল শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) শিশুদের হাতেখড়ি উৎসব উদযাপিত হতে যাচ্ছে।হাতেখড়ি পর্ষদের এ উৎসবের আয়োজন করবে। সকাল ১০টায় সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে এ উৎসব উদযাপিত হবে। এবার উৎসবে গুরু হিসেবে শিশুদের হাতেখড়ি দেবেন সব্যসাচি লেখক সৈয়দ শামসুল হক, নাট্যজন ফেরদৌসী মজুমদার, চিত্রশিল্পী রফিকুন নবী (রনবী)।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হাতেখড়ি পর্ষদের সভাপতি কামাল লোহানী। উৎসব উপলক্ষে শিশু সমাবেশসহ শিশুদের পরিবেশনায় আবৃত্তি, সংগীত ও নৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে কেন্দ্রীয় খেলাঘর আসর ,গীতিমায়া, নটরাজ, অর্চনাসহ বিভিন্ন শিশু সংগঠন সংগীত ও নৃত্য পরিবেশন করবে। এছাড়া উৎসবে শিশুদের জন্য উপহার হিসেবে থাকছে সীতানাথ বসাক প্রণীত ‘আদর্শ লিপি’ বই। ০৫.০২.২০১৫