শেষ ৮ ওভারে নেই বাউন্ডারি, স্কোরবোর্ডে পুঁজি মাত্র ১২৩
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৩ পিএম, ৯ ডিসেম্বর ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
হোয়াইওয়াশ এড়ানোর মিশনে বাংলাদেশ স্কোরবোর্ডে বড় পুঁজি পেল না। আয়ারল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিং এবং বাংলাদেশের ব্যাটসম্যানরা জ্বলে উঠতে না পারায় ৭ উইকেটে বাংলাদেশের রান কেবল ১২৩। ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে থাকা আয়ারল্যান্ডের সুবর্ণ সুযোগ বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার।
ব্যাটিংয়ে নেমে এক সময়ে ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। ১৩.৩ ওভারে বাংলাদেশের রান ছিল ১ উইকেটে ১০৪। হাতে উইকেট রেখে শেষ ৩৯ বলে আক্রমণ চালাবে এমনটাই প্রত্যাশা করা হচ্ছিল। কিন্তু, পথ ভুলে ছন্দ হারিয়ে বাংলাদেশ স্কোরবোর্ডে যোগ করতে পারে মাত্র ১৯ রান। শেষ ৮ ওভারে বাংলাদেশ পায়নি কোনো বাউন্ডারি।
ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা খারাপ ছিল না। দুই ওপেনার সোবহানা মোস্তারি ও মুর্শিদা খাতুন ৪ ওভারে ৩৩ রান তোলেন। পাওয়ার প্লেতে রান ছিল ৪৯। মুর্শিদা তেমন আলো ছড়াতে না পারলেও সোবহানা দলের প্রত্যাশা মেটান। ১২ বলে ১২ রান করে মুর্শিদা আউট হন পেসার পেনডারগাস্টের বলে। দ্বিতীয় উইকেটে দলের হাল ধরেন শারমীন ও সোবহানা। দুজনের ব্যাটিংয়ে বাংলাদেশের রান শতরান পেরিয়ে যায়।
আরো পড়ুন:
নিয়মিত বিরতিতে বাউন্ডারির পাশাপাশি সিঙ্গেলস ও ডাবলসে রান তোলেন। থিতু হওয়ার পর তারা যখন আক্রমণে যাচ্ছিলেন তখনেই আয়ারল্যান্ড ম্যাচে ফেরে। বাঁহাতি স্পিনার মাগুরে পরপর দুই ওভারে দুই জনকে আউট করেন। শারমীন আক্তার সুপ্তা ৩৩ বলে ৪ বাউন্ডারিতে ৩৪ রান করে স্টাম্পড হন। পরের ওভারে সোবহানা ৪৩ বলে ৬ বাউন্ডারিতে ৪৫ রান করে এলবিডব্লিউ হন।
৩ রানের ব্যবধানে দুই থিতু হওয়া ব্যাটসম্যানকে হারানোয় বাংলাদেশের রানের গতি আবার কমে আসে। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। পরের ছয় ব্যাটসম্যানের কেউ পারেনি দুই অঙ্কের ঘরে যেতে। অধিনায়ক জ্যোতি হতাশ করেছেন। ১৬ বলে ৮ রান করে বিদায় নেন।
আয়ারল্যান্ডের সেরা বোলার ছিলেন পেনডেরগাস্ট। ৪ ওভারে ২২ রানে তার শিকার ৪ উইকেট। স্বল্প পুঁজি নিয়ে বোলাররা লড়াই করে বাংলাদেশের মান রাখতে পারে কি না সেটাই দেখার।
- আজ মহান বিজয় দিবস
- দেশজুড়ে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’
- বিজয় দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত
- গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : রাষ্ট্রপতি
- সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে সরকার
- ‘হয়তো জানতেও পারবো না, মা কবে মারা গেছেন’
- মা-মেয়েকে হত্যায় ব্যবহৃত সেই ছুরিও ছিল চুরি করা
- ‘শীত পালাবে তোমায় দেখে’ মিমের রূপে মুগ্ধ ভক্তরা
- আজ থেকে শুরু হচ্ছে নারী ক্রিকেট লিগ
- এবার সাইকোলজিক্যাল থ্রিলারে মধুমিতা
- ১৬ বছর রাতে ঘুমাননি মির্জা ফখরুল: রাহাত আরা বেগম
- এপস্টেইনের সঙ্গে ট্রাম্প-ক্লিনটনের নতুন ছবি ফাঁস
- প্রেমিকের বাড়িতে দশম শ্রেণির ছাত্রীর লাশ, বিচার দাবি
- ওয়াংখেড়েতে এক ফ্রেমে ক্রিকেট ঈশ্বর ও ফুটবল জাদুকর
- হাদি হত্যাচেষ্টা: আরও তিন সন্দেহভাজন আটক
- আজ থেকে শুরু হচ্ছে নারী ক্রিকেট লিগ
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয় নাবিহা, তৃতীয় তাহমিদুল
- যুক্তরাষ্ট্রে অনিশ্চয়তায় টিকটকের বিনিয়োগকারীরা
- খালেদা জিয়ার শারীরিক অবস্থার পরিবর্তন নেই
- নির্বাচন সামনে রেখে চোরাগোপ্তা হামলার শঙ্কা
- সিডনিতে বন্দুকধারীর হামলায় নিহত বেড়ে ১৬
- ‘শীত পালাবে তোমায় দেখে’ মিমের রূপে মুগ্ধ ভক্তরা
- ঝুঁকিতে থাকা প্রার্থী ও ব্যক্তিরা পাচ্ছেন গানম্যান-বডিগার্ড
- ওয়াংখেড়েতে এক ফ্রেমে ক্রিকেট ঈশ্বর ও ফুটবল জাদুকর
- ১৬ বছর রাতে ঘুমাননি মির্জা ফখরুল: রাহাত আরা বেগম
- মা-মেয়েকে হত্যায় ব্যবহৃত সেই ছুরিও ছিল চুরি করা
- বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
- এবার সাইকোলজিক্যাল থ্রিলারে মধুমিতা
- হাদি হত্যাচেষ্টা: আরও তিন সন্দেহভাজন আটক
- প্রেমিকের বাড়িতে দশম শ্রেণির ছাত্রীর লাশ, বিচার দাবি











