ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ২৩:৫৮:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

শ্বশুরবাড়িতে স্ত্রী-ছেলেকে ছুরিকাঘাতে খুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৬ এএম, ২৭ আগস্ট ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজশাহীর তানোর উপজেলার পাঁচঅন্দর গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী ও ছেলেকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ সময় অভিযুক্ত ব্যক্তিকে গণধোলাইয় দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

রোববার (২৭ আগস্ট) তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নিপা খাতুন (২৫) ও তার ছেলে মো. নুর (৬)। অভিযুক্ত ব্যক্তি হলেন, আলি উদ্দিন (৩২)।

পুলিশ জানায়, আলি মাদকাসক্ত ছিলেন। প্রায় একবছর আগে স্বামীর বিরুদ্ধে কোর্টে মামলা করে বাবার বাসায় অবস্থান করছিল নিপা। তাদের এখনও বিবাহ বিচ্ছেদ হয়নি। শনিবার বিকেলে ছেলেকে দেখার নাম করে আলি শ্বশুরবাড়িতে যান। এ সময় বাড়িতে কেউ ছিল না। ফাঁকা বাসায় নিপা ও পরে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করে আলি। এ সময় তাদের চিৎকারে স্থানীরা আলিকে আটক করে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, রোববার সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে মা ও ছেলে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।