সবুজ শাড়িতে দেখা দিলেন শাকিবের ‘প্রিয়তমা’
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৬ এএম, ২৯ জুন ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। ইতোমধ্যেই ছবির প্রচারণায় একাধিক পোস্টার এবং গান প্রকাশ করা হয়েছে। যেখানে ভক্তদের চমকে দিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক।
শাকিবের উপস্থিতির দেখা মিললেও যেন আড়ালেই ছিলেন এই ছবির নায়িকা ইধিকা পাল। কোনো পোস্টার কিংবা গানে তার উপস্থিতির দেখা মেলেনি। তাই দর্শকদেরও প্রশ্ন ছিল কোথায় কলকাতার এই নায়িকা?
অবশেষে প্রকাশ্যে এসেছেন ইধিকা। সোমবার (২৬ জুন) নায়ক শাকিব খানের সঙ্গেই পর্দায় হাজির হয়েছেন তিনি। তবে তা ছবির কোনও অংশে নয়, বরং আলাদা একটি ভিডিও বার্তায়।
শাকিবের ফেসবুক পোস্ট করা সেই ভিডিওতে দেখা গেছে, সবুজ শাড়ি পরে হাস্যোজ্বল চেহারায় শাকিবের পাশে দাড়িয়ে আছেন তার ‘প্রিয়তমা’ ইধিকা পাল। নায়কের সঙ্গে সুর মিলিয়ে বলেছেন, “ইতোমধ্যে আপনারা ‘প্রিয়তমা’ ছবির লুক, টিজার, গান দারুণভাবে গ্রহণ করেছেন এবং আপনাদের ভালোবাসার জন্য ছবির সবকিছু সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিংয়ে আছে। একটি সত্যিকারের ভালোবাসাকে সংজ্ঞায়িত করার উদাহরণ হয়ে থাকবে ‘প্রিয়তমা’। ছবিটি দেখতে সঙ্গে করে নিয়ে যান আপনার পরিবার, বন্ধুস্বজন, আত্মীয়স্বজন এবং আপনার প্রিয়তমাকে।”
ভিডিওতে শাকিব-ইধিকা দুজনেই প্রেক্ষাগৃহে যাওয়ার জন্য দর্শকের প্রতি আহ্বান জানিয়েছেন। আর দিয়েছেন ঈদের অগ্রিম শুভেচ্ছাবার্তা।
প্রসঙ্গত, রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা ‘প্রিয়তমা’। আরশাদ আদনানের প্রযোজনায় ছবিটির কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। এতে শাকিবের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন কলকাতার ইধিকা পাল। ছবিটিতে আরও অভিনয় করছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট