সর্ববৃহৎ টি-শার্ট সেলাই করে রেকর্ড করবে বাংলাদেশ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০০ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
বিজিএমইএ’র সভাপতি ড. রুবানা হক
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-র প্রতিষ্ঠার শতবর্ষ পালন উপলক্ষে গিনেস রেকর্ড ভাঙতে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় টি-শার্ট সেলাইয়ের পরিকল্পনা নিয়েছে।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রফতানিকারক বাংলাদেশ পোশাক শিল্পকে তুলে ধরার জন্য বাংলাদেশ গার্মেন্ট প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতিকে (বিজিএমইএ) সূতি কাপড়ের এই টি-শার্ট সেলাইয়ের দায়িত্ব দেয়া হয়েছে।
বিজিএমইএ’র সভাপতি ড. রুবানা হক আজ শনিবার জানান, আইএলও-এর প্রস্তাব পাওয়ার ব্যাপারে তারা প্রক্রিয়া শুরু করেছেন।
তিনি বলেন, ভারতের মুম্বাইয়ের প্লাস্টইন্ডিয়া ফাউন্ডেশনের রেকর্ড ডিঙ্গিয়ে বাংলাদেশ নতুন রেকর্ড করতে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটি ২০১৮ সালের ৫ জানুয়ারি ৯৬.৮৬ মিটার (৩১৭.৭৮ ফুট) দীর্ঘ ও ৬৯.৭৭ মিটার (২২৮.৯০ ফুট) প্রশস্থের সর্ববৃহৎ টি-শার্ট সেলাই করে গিনেস রেকর্ড করে।
বিজিএমইএ পরিচালক (শ্রম) রেজওয়ান সেলিম জানান, ‘সূতি বস্ত্র ব্যবহার করে ৩৫০ ফুট দৈর্ঘের এবং ২৫০ ফুট প্রস্থের টি-শার্ট সেলাইয়ের দায়িত্ব পেয়েছে পলমল। এটি হবে ভারতের তৈরি টি-শার্টের চেয়ে এক সাইজ বড়।’
তিনি আরো বলেন, বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান পলমল এই টি-শার্ট সেলাইয়ের খরচ বহন করবে। এ উপলক্ষে আইএলও আয়োজিত বিশাল অনুষ্ঠান ২২ অথবা ২৪ অথবা ২৮ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আইএলও সভাপতি এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। বিবিসি, সিএনএন, রয়টার্স, আল জাজিরাসহ বিভিন্ন বিশ্বখ্যাত গণমাধ্যম এই অনুষ্ঠান সম্প্রচার করবে বলে জানান বিজিএমইএ পরিচালক।
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার