সাগর-রুনি হত্যার তদন্তে অগ্রগতি আছে: র্যাব
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৪ পিএম, ৫ নভেম্বর ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে আদালতের নির্দেশে তদন্তে সময় নিচ্ছে র্যাব। তদন্তে বেশ অগ্রগতি আছে। তবে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত শেষ করতে আদালত বার বার সময় দিচ্ছে বলে সংস্থাটির মুখপাত্র কমান্ডার খন্দকার আল-মঈন সাংবাদিকদের প্রশ্নে জানিয়েছেন।
শনিবার (৫ নভেম্বর) দুপুরে কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের খন্দকার আল-মঈন বলেন, ‘এ ঘটনায় তখন যে আলামত পাওয়া গিয়েছিল সেগুলো পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা, সবকিছু মিলিয়ে বর্তমান যে অবস্থা, তা আদালতকে বলেছি; তখন আরও কিছু উইন্ডো থেকে যাচ্ছে বলে আদালত মনে করছেন। আরও কিছু তদন্তের অবকাশ থাকছে। সে উইন্ডোগুলো আদালত মনে করছে, আরও পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করা উচিত।’
তদন্তে কত সময় লাগবে এর সুনির্দিষ্ট টাইমলাইনের বিষয়ে কমান্ডার মঈন বলেন, ‘আমরা যখন প্রতিবেদন আদালতে দিচ্ছি, তখন আদালত সিদ্ধান্ত নিচ্ছেন যে, আমাদের দেওয়া তথ্য-উপাত্ত স্বয়ংসম্পূর্ণ কি-না মামলার রায় ঘোষণার জন্য। আরও তদন্তের প্রয়োজন রয়েছে কি-না, তার প্রেক্ষিতে আদালত আমাদের সময় দিচ্ছেন। আদালত মনে করছে আরও পুঙ্খানুপুঙ্খ, আরও ন্যারো ডাউন করার স্কোপ রয়েছে। অবশ্য তদন্তের অগ্রগতিও আছে। যখনি আমাদের মামলার তারিখ থাকে, তদন্তকারী সংস্থা হিসেবে আদালতে কিছু প্রতিবেদন দিতে হয়। তদন্তের যে অগ্রগতি, সেই প্রতিবেদন আমরা আদালতে জমা দিয়েছি।’
র্যাবের এই মুখপাত্র বলেন, ‘বেশ কিছু তথ্য-উপাত্ত আমরা আদালতে জমা দিয়েছি মামলা সংক্রান্ত বিষয়ে। যার প্রেক্ষিতে আদালত আমাদের বলেছে যে, আরও পুঙ্খানুপুঙ্খ তদন্তের অবকাশ রয়েছে। যার কারণে আদালত থেকে আমাদের সময় দেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের তদন্তের যে প্রেক্ষাপট, এটি হচ্ছে যে আমরা চাই না যে একজন নিরাপরাধ ব্যক্তি ভিক্টিমাইজ হোক। সঠিক তদন্তের জন্যই মূলত বিভিন্ন সময় আদালত কর্তৃক যে সময় দেওয়া হচ্ছে, সে সময়ের প্রেক্ষিতে আমরা কাজ করে যাচ্ছি।’
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি





