সাতক্ষীরার আম এবারও যাচ্ছে ইউরোপ-আমেরিকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৪ এএম, ১৯ মে ২০১৯ রবিবার
দেশের বাজারে আগেই থেকেই রয়েছে সাতক্ষীরার আমের সুনাম। এখন সেই সুনাম ও চাহিদা দেশের গন্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে ইউরোপ-আমেরিকায়।
এবছর এই জেলা থেকে হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি আম ইউরোপে রপ্তানির জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুইশ’ টন। এ কারণে জেলার ১৪ হাজার ৪৫১টি হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি গাছ বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।
তবে এ আম পেতে এখনো ১৫ দিন সময় লাগবে।গত কয়েক বছরের মত এবারও সাতক্ষীরার হিমসাগর আম ইউরোপ ও আমেরিকার বাজারে রপ্তানি হবে।
তীব্র গরমে এ বছর জেলায় আম আগে থেকেই পরিপক্ব হয়েছে। চলতি মাসের শুরুতেই ব্যবসায়ীরা স্থানীয় জাতের আম ভাঙতে শুরু করেছেন।
১২ মে সাতক্ষীরা জেলা প্রশাসনের সিদ্ধান্তেরপর গোবিন্দভোগ ও গোপালভোগ আম ব্যাপকভাবে বাজারজাত শুরু হয়। জেলা শহরের বড়বাজার, তালা, পাটকেলঘাটা, নলতা, পারুলিয়া, কালিগঞ্জ ও কলারোয়াসহ গ্রামাঞ্চলের হাটবাজারগুলো আমে ভরে গেছে।
পৌর শহরের বড় বাজারের আম ব্যবসায়ী ইসহাক বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের পাইকারি ব্যবসায়ীরা জেলার বিভিন্ন হাটবাজারে অবস্থান করছেন। এখান থেকে প্রতিদিন প্রায় পাঁচশতাধিক টন আম দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে।
তিনি বলেন, ‘দুইসপ্তাহ পর হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি ভাঙা শুরু হলে আমের বাজার এখনকার থেকে দ্বিগুণ হবে।’
তিনি জানান, বর্তমানে দেশি আম প্রতি কেজি ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া হিমসাগর প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। তবে হিমসাগর এখনো ভাঙা শুরু হয়নি। যাদের কিছু আম পেকেছে শুধু তারাই বাজারজাত করছেন।
তালা উপজেলা সদরের শিবপুর গ্রামের রাবেয়া বসরী বৈশাখী বলেন, ফলন ভালো হলেও তীব্র গরমের কারণে অন্যবছরের তুলনায় এবার আম আগেই পেকেছে। গত বছর থেকে এ বছর আমের ফলনও বেশি হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক অরবিন্দ বিশ্বাস বলেন, ‘জেলায় এবার আমের ফলন ভালো হয়েছে। ইতিমধ্যে আম বাজারজাত শুরু হয়েছে। এবার এখান থেকে হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি আম ইউরোপে রপ্তানির জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২শ টন। এ কারণে জেলার ১৪ হাজার ৪৫১টি হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি গাছ বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।’
তিনি জানান, এছাড়া অপরিপক্ব আম ভাঙা থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের বিশেষভাবে বলা হয়েছে। তাছাড়া আমে কোনো প্রকার কেমিক্যাল না মিশানোর ব্যাপারেও সতর্ক করা হয়েছে।
-অস
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল





