সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৪ পিএম, ২২ নভেম্বর ২০২৪ শুক্রবার
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাফজয়ী সাতক্ষীরার তিন নারী ফুটবলারকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন, ডিফেন্ডার মাছুরা পারভিন ও আফাঈদা খন্দকার প্রান্তিকে গণসংবর্ধনা দেয়া হয়।
জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসু দেব বসু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবুসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সাফজয়ী তিন কৃতি খেলোয়াড়ের প্রত্যেককে ১ লাখ টাকার চেক এবং ক্রেস্ট প্রদানের পাশাপাশি ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
দলীয় অধিনায়ক সাবিনা বলেন, ‘শুধু ফুটবলে নয়, বিভিন্ন খেলায় সাতক্ষীরার ছেলে-মেয়েরা নেতৃত্ব দিচ্ছে। আমার ১৫ বছরের অভিজ্ঞতায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বড় ধরনের কোনো টুর্নামেন্টের আয়োজন করা হয়নি, এটা জন্য অত্যন্ত দুঃখজনক। পরবর্তী প্রজন্ম থেকে সাবিনা, মাসুরা-আফঈদাদের উঠিয়ে আনার কোনো ব্যবস্থা নেই।
আমরা চাই আমাদের মতো সাতক্ষীরা থেকে আরো ভালো ভালো খেলোয়াড় উঠে আসুক। এজন্য জেলা প্রশাসনের কাছে আহ্বান জানাবো, ফুটবলের পাশাপাশি যেন অন্যান্য খেলাকে প্রাধান্য দিয়ে সঠিক পরিচর্যা করা হয়।’
সভাপতির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, ‘এই তিন মেয়ে শুধু সাতক্ষীরার নয়, পুরো বাংলাদেশের গর্ব। তাদের সাফল্য নতুন প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে। ’
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











