সাত কলেজের স্নাতক ১ম বর্ষের ক্লাস ২০ সেপ্টেম্বর শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৯ পিএম, ২৩ আগস্ট ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের (২০২২-২০২৩ শিক্ষাবর্ষ) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের (স্নাতক) ১ম বর্ষের ক্লাস ২০ সেপ্টেম্বর শুরু হবে।
বুধবার (২৩ আগস্ট) সকালে বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, ২০২২-২৩ শিক্ষাবর্ষে সরকারি সাত কলেজে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি চলবে ১৬-২০ সেপ্টেম্বর পর্যন্ত। শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে ২০ সেপ্টেম্বর। শিক্ষার্থীদের ‘কলেজ ও বিষয়’ মনোনয়নের প্রথমধাপ শুরু হয়েছে ২২ আগস্ট। এরপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থও পঞ্চম ধাপের মনোনয়ন তালিকা যথাক্রমে ২৮ আগস্ট, ৪ সেপ্টেম্বর, ১০ সেপ্টেম্বর এবং ১৬ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। বিষয় মনোনয়ন প্রকাশের পর অনলাইনে অগ্রিম ৩ হাজার টাকা জমা দিয়ে আসন নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, একজন শিক্ষার্থীকে যেকোনো ধাপের মনোনয়নে একটি বিষয়ের জন্য মনোনীত হওয়ার পর নির্দিষ্ট সময়সীমার মধ্যে টাকা জমা করতে হবে। টাকা জমার দেওয়ার সময় শিক্ষার্থীকে দু'টি বিকল্পের যেকোনো একটি বেছে নিতে হবে।
বিকল্প দুটি হলো:
১. যদি শিক্ষার্থী মনোনীত কলেজের মনোনীত বিষয়টিতেই চূড়ান্তভাবে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেয়। তবে সে বিষয় ‘পরিবর্তনে আগ্রহী নই’ বেছে নিয়ে উল্লিখিত ৩ হাজার টাকা অগ্রিম জমা করবে। এই ক্ষেত্রে শিক্ষার্থীর মনোনীত কলেজ ও বিষয় পরবর্তী মনোনয়নের ধাপগুলোতে পরিবর্তন হবে না।
২. যদি শিক্ষার্থী তার পছন্দক্রম অনুযায়ী ক্রমের উপরের দিকের বিষয়ে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরে (অটোমাইগ্রেশন) আগ্রহী হয়, তবে সে ‘বিষয় পরিবর্তনে আগ্রহী’ অপশন বেছে নিয়ে ৩ হাজার টাকা প্রাথমিকভাবে জমা করবে। পরবর্তী ধাপের মনোনয়নগুলোতে তার এই অটোমাইগ্রেশন অপশন চালু থাকবে। তবে পরবর্তী যেকোনো ধাপের মনোনয়নে মনোনীত বিষয়ে বিকল্প ব্যবহার করে অটোমাইগ্রেশন বন্ধ করতে পারবে।
একই সঙ্গে পরিশোধিত টাকা পরে কলেজে ভর্তির সময়ে ভর্তি ও অন্যান্য ফি-র সঙ্গে সমন্বয় করা হবে।
অপরদিকে যদি কোনো শিক্ষার্থী ফি পরিশোধ না করে, তবে তার মনোনয়ন বাতিল বলে গণ্য হবে এবং মেধাক্রম অনুযায়ী অন্য শিক্ষার্থীকে উক্ত বিষয়ে মনোনয়ন দেওয়া হবে। পরে কোনো পর্যায়ে তার আবেদন আর বিবেচিত হবে না।
কোনো শিক্ষার্থী ভর্তির কার্যক্রম সম্পন্ন না করলে বা ভর্তি বাতিল করলেও অগ্রিম পরিশোধিত ফি সম্পূর্ণভাবে অফেরৎযোগ্য থাকবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

