সাবেক এজি’র দুই শিশু নাতির অধিকার নিশ্চিতে হাইকোর্টের নির্দেশ
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১১ পিএম, ৪ অক্টোবর ২০২০ রবিবার
সাবেক এটর্নি জেনারেলের দুই শিশু নাতির অধিকার নিশ্চিতে হাইকোর্টের নির্দেশ
বাবা হারানো সাবেক এটর্নি জেনারেল কেএস নবীর দুই শিশু নাতিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
শনিবার দিবাগত মধ্যরাতে একটি বেসরকারি টিভিতে এ সংক্রান্ত টকশো নজরে নিয়ে স্বপ্রণোদিত হয়ে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এ আদেশ দেন।
আদালতের আদেশ পেয়ে রাতেই তা বাস্তবায়ন করেছে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
সম্প্রতি বাবা হারানো এই দুই শিশু বারবার চেষ্টা সত্ত্বেও পৈত্রিক নিবাসে ঢুকতে না দেয়ার ঘটনা আমলে নিয়ে আদালত এ আদেশ দেন।
ঘটনাটি নিয়ে শনিবার দিবাগত রাত ১২টায় একাত্তর টিভির একাত্তর জার্নালে একটি প্রতিবেদন প্রচারিত হয়। এসময় একাত্তর জার্নালে শিশু দুটির সঙ্গে তাদের ফুফু, সাংবাদিক রেজওয়ানুল হক ও সুপ্রিমকোর্টের আইনজীবী মনজিল মোরসেদ আলোচনায় যুক্ত ছিলেন। অনুষ্ঠানটি প্রচার চলাকালিন বিষয়টি নজরে আসে বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের। এরপর স্বপ্রণোদিত হয়ে হাইকোর্টের বেঞ্চ বসিয়ে আদেশ দেন বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চ।
এডভোকেট মসজিল মোরসেদ বলেন, আদালতের আদেশ পেয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওই দুই শিশুকে রাতেই তাদের পৈতৃক বাসায় পৌঁছে দেন। তারা এখন সে বাড়িতেই রয়েছেন। এ বিষয়ে পুলিশ আদালতের আদেশ বাস্তবায়ন প্রতিবেদন আজ রোববার দাখিল করবেন।
একটি বেসরকারি টেলিভিশনে আলোচনা হচ্ছিলো এই দুটি শিশু নিয়ে। ওই দুটি শিশু সাবেক এটর্নি জেনারেল প্রয়াত ব্যারিস্টার কে এস নবীর নাতি। যাদের তাদের চাচা বাসায় ঢুকতে দিচ্ছে না। কিছুদিন আগে এই দুই শিশু বাবা হারিয়েছেন।
রাজধানী ধানমন্ডির একটি চারতলা বাড়ির মালিক সাবেক এটর্নি জেনারেল কেএস নবী। উত্তরাধিকার সূত্রে ওই বাড়িতে ঢুকতে চাইলেও গত কয়েকদিন ধরে ঢুকতে পারছে না কেএস নবীর ছোট ছেলে সিরাতুন নবীর দুই পুত্র।
জানা যায়, গত ১০ আগস্ট সিরাতুন নবী মৃত্যুবরণ করেন। ওই শিশুদের আপন চাচা কাজী রেহান নবী তাদের বাসায় ঢুকতে দিচ্ছিলেন না।
আগেই শিশু দুটির বাবা-মায়ের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর বাবার মৃত্যুর পর শিশু দুটি কিছুদিনের জন্য মায়ের কাছে ছিলো। এরপর মায়ের কাছ থেকে নিজ পিত্রালয়ে ফেরার চেষ্টা করে ওই দুই শিশু। কিন্তু তাদের আর বাড়িতে ঢুকতে দেয়া হয়না। এরপর কয়েকবারের চেষ্টা করেও শিশু দুটি ওই বাসায় ঢুকতে পারেনি। তবে বিষয়টি ধানমন্ডি থানাকে জানানো হলেও পুলিশের কথা আমলে নেননি শিশুদের চাচা ও আইনজীবী কাজী রেহান নবী।
শিশু দুটির ফুফু (কেএস নবীর বোনের মেয়ে) মেহরীন আহমেদ জানান, বিবাহবিচ্ছেদের জন্য শিশুদের বাবা-মা আলাদা থাকতেন। শিশু দুটি বাবার সঙ্গেই দাদার বাড়িতে থাকতো। কিন্তু বাবার মৃত্যুর পর শিশু দুটি খুব বেশি একা হয়ে পড়ে। এ কারণে মায়ের কাছে কিছুদিন থেকে আবার গতকাল বাড়িতে ফেরে তারা। কিন্তু তাদের চাচা বাসার গেট খোলেনি।
মেহরীন আহমেদ বলেন, আমরা পরিবার থেকে যোগাযোগ করি। শিশুদের বড় চাচা কাজী রেহান নবীকে ফোন করি। বাড়িটি এখনো কেএস নবীর নামে। সেদিক থেকে দেখলে এই শিশু দুটিও ওই বাড়ির উত্তরাধিকারী।
এদিকে আইনজীবীরা জানান, মধ্যরাতে হাইকোর্ট বসিয়ে আদেশ দেয়ার ঘটনা দেশের বিচার বিভাগের ইতিহাসে বিরল।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা






