সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ডিবির হাতে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৫ এএম, ২৬ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার
মুনতারিন ফেরদৌস ডরিন
রাজধানীর লালমাটিয়া থেকে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্র জানায়, বৃহস্পতিবার ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে ডরিনকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে কী অভিযোগে বা কোন মামলায় এ অভিযান পরিচালনা করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেনি সংশ্লিষ্ট সূত্র।
আনোয়ারুল আজীম আনারের নিখোঁজ ও হত্যাকাণ্ডের ঘটনার পর আলোচনায় আসেন তাঁর মেয়ে ডরিন। ২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে নিখোঁজ হন তৎকালীন সংসদ সদস্য আনার। পরে কলকাতার নিউটাউনের একটি ফ্ল্যাটে তাঁকে হত্যার অভিযোগ সামনে আসে। এ ঘটনায় বাংলাদেশ ও ভারতে পৃথকভাবে তদন্ত শুরু হয়। বাবার নিখোঁজ হওয়ার পর বিভিন্ন সময় গণমাধ্যমে বক্তব্য দেন ডরিন। হত্যাকাণ্ডের বিচার দাবিতেও তিনি সোচ্চার ছিলেন।
ডিবি সূত্রের তথ্য অনুযায়ী, ডরিনের স্থায়ী ঠিকানা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। তিনি রাজধানীর লালমাটিয়া এলাকায় বসবাস করতেন।
তবে তাঁকে গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ, মামলার বিবরণ কিংবা গ্রেপ্তারের পর তাঁকে কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
- হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ৮ শিশুর মৃত্যু
- বিমসটেক অ্যাথলেটিকসে বাংলাদেশের প্রথম পদক সুমাইয়ার
- গাজায় সন্তান জন্মদানে বাধা দিচ্ছে ইসরাইল: অ্যামনেস্টি
- দেশের বাজারে আবারও বাড়লো সয়াবিন তেলের দাম
- জাতীয় জাদুঘরের ‘নজরুল কর্নার’: ফের চালু হচ্ছে
- প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর আহ্বান
- নদী, ইতিহাস ও ঐতিহ্যের জনপদ মাদারীপুর
- চার শতাব্দীর ঐতিহ্যবাহী হাজীগঞ্জ দুর্গ, ইতিহাসের গন্ধ
- আজ মিমি চক্রবর্তীর বিয়ে, মিমি কেন চুপ!
- জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ডিবির হাতে গ্রেপ্তার
- দেশের বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: খাদ্যমন্ত্রী
- ডিমের দাম আবারও ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ ক্রেতা
- দীপিকার আট ঘণ্টার শিফট নিয়ে বিতর্ক কেন, প্রশ্ন করণের
- প্রভোস্ট পদ থেকে অব্যাহতি পেলেন অধ্যাপক স্নিগ্ধা
- ফের কমল সোনার দাম, ভরিতে ২৮৫৮ টাকা ছাড়
- খুলনায় বাল্যবিবাহ রোধে বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত
- ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
- মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে মাহির আবেগঘন পোস্ট
- ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৫২
- মিস ইউনিভার্সের সেরা ৩০-এ নেই মাহি, জায়গা পেলেন যাঁরা
- মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট পরলেন জেনিফার
- পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
- অন্তঃসত্ত্বা হওয়ার খবর জেনে মেয়েকে হত্যা
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক শুরু
- একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- জাতীয় জাদুঘরের ‘নজরুল কর্নার’: ফের চালু হচ্ছে
- জন্মনিয়ন্ত্রণ কি শুধুই নারীর দায়িত্ব?





