সামগ্রিকভাবে আর্থ-সামজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে অভিবাসন অপরিহার্য স্থান দখল করছে : স্পিকার
আপডেট: ০১:০৪ পিএম, ১০ আগস্ট ২০১৪ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সামগ্রিকভাবে আর্থ-সামজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে অভিবাসন অপরিহার্য স্থান দখল করছে। সুষম উন্নয়নের লক্ষ্যে দেশের অর্থনৈতিক কর্মকান্ডের মুলধারায় অভিবাসনকে সম্পৃক্ত করতে হবে।
তিনি বলেন,আমাদের দেশে অভিবাসন ক্রমান্বয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে। অভিবাসনের সাথে উন্নয়নের যোগসূত্রকে অনুধাবন করে কার্যক্রম গ্রহণ করতে হবে।”
তিনি আজ ঢাকার স্থানীয় একটি হোটেলে জাতীয় সংসদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অভিবাসন সংক্রান্ত আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেসন ফর মাইগ্রেশান-আইওএম এর যৌথ আয়োজনে ‘অভিবাসন এবং উন্নয়ন বিষয়ক পরিচিতি কর্মশালা এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।
কর্মশালায় বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থন মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মোঃ আশরাফুল মকবুল,চীফ অব মিশন অব দ্যা ইন্টারন্যাসনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) শরৎ দেশ।
স্পীকার বলেন, “অভিবাসন যদিও সামাজিক বিবর্তনের ফল, তথাপি আর্থ-সামজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে অভিবাসন একটি গুরুত্বপূর্ণ প্রত্যয় হিসেবে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে এবং বর্তমানে উন্নয়নের সকল প্রক্রিয়ায় অভিবাসন অঙ্গাঅঙ্গিভাবে জড়িত।”
তিনি বলেন,অভিবাসন জনসংখ্যা উন্নয়নের সাথে সম্পৃক্ত। মানুষের জন্ম ও মৃত্যুহার, জনসংখ্যার হার, আয়ুস্কাল এসব পরিবর্তনের উপর ভিত্তি করে জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে অভিবাসন বা মাইগ্রেসন সংগঠিত হয়। মাইগ্রেসন হতে পারে গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে, গ্রাম থেকে গ্রামে বা শহর হতে শহরে।
‘ অসম বরাদ্দ, উন্নয়ন বরাদ্দ, ভূমির অপ্রতুলতা, কর্মসংস্থানের সুযোগ, তথ্য-প্রযুক্তির মাধ্যমে উন্নয়নের সুযোগ-সুবিধা অভিবাসনের উপর প্রভাব ফেলে ’ এ কথা উল্লেক করে স্পীকার বলেন, যে দেশ বা শহর বা গ্রামের সুযোগ-সুবিধা বেশী সেখানে মানুষের অভিবাসনের প্রবণতা বেশী। অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও পরিবেশের ইতিবাচক ও নেতিবাচক উপাদানসমূহ অভিবাসনের জন্য দায়ী। সেজন্য উন্নয়নের মূলধারায় অভিবাসনকে সম্পৃক্ত করতে হবে।
১০.০৮.২০১৪ - দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি










