সালতামামি: তেইশে নারী ক্রিকেটের উত্থান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৩ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
ক’দিন পরেই জীবনের ক্যালেন্ডার থেকে বিদায় নেবে ২০২৩ সাল। এই বছরে বাংলাদেশ ক্রিকেটের পাতায় নব উত্থানের স্মরণীয় গল্প লিখেছেন জ্যোতি-পিংকিরা। বছরজুড়েই দাপুটে ক্রিকেট খেলে একের পর এক ইতিহাস গড়েছেন বাংলার বাঘিনীরা।
ঘরের মাঠে ভারতকে হুঙ্কার
পরিসংখ্যা আর শক্তিমত্তার বিচারে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভারতীয় নারী ক্রিকেট দল। তাতে কি, ভারতের মেয়েদের ঘরের মাঠে চেপে ধরেছিল টাইগ্রেসরা। টি-২০ সিরিজে খুইয়ে ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশের মেয়েরা।
গত জুলাইয়ে ভারতের কাছে ২-১ ব্যবধানে টি-২০ সিরিজ হাতছাড়া করে বাংলাদেশের মেয়েরা। তবে ওয়ানডে সিরিজে ১-১ ব্যবধানে ড্র করে স্বাগতিকরা।
এশিয়াডে টাইগ্রেসদের ঝুলিতে ‘ব্রোঞ্জ’ পদক
মিরপুরে ভারতের বিপক্ষে দারুণ স্মৃতি নিয়ে এশিয়াডে গিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে আসরের সেমিফাইনালে ভারতের কাছে হেরে শিরোপার মঞ্চ থেকে ছিটকে যায় তারা। কিন্তু ব্রোঞ্জের লড়াইয়ে পাকিস্তানকে গুঁড়িয়ে দেয় জ্যোতির দল।
ঘরের মাঠে পাকিস্তানকে গুঁড়িয়ে সিরিজ জয়
এশিয়াডের পর ঘরের মাঠেও পাকিস্তানের বিপক্ষে দাপটে ক্রিকেট খেলে টি-২০ ও ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশের মেয়েরা। গত অক্টোবরে সাগরিকার পাড়ে পাকিস্তানকে নাস্তানাবুদ করে টি-২০ সিরিজ জেতে টাইগ্রেসরা। ২-১ ব্যবধানে সিরিজ শিরোপা নিশ্চিত করে নিগার সুলতানারা।
নভেম্বরের শুরুতে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরে ইতিহাস গড়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশের মেয়েরা। যেখানে প্রথম ওয়ানডেতে হারে স্বাগতিকরা। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই জিতে সিরিজ শিরোপা নিজেদের করে নেয় লাল-সবুজের জার্সিধারীরা।
দক্ষিণ আফ্রিকায় মেয়েদের উত্থান
তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই সফরটি চমক দিয়ে শুরু করে টাইগ্রেসরা।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে ইতিহাস গড়ে দক্ষিণ আফ্রিকার মেয়েদের হারিয়ে দেয় নিগার সুলতানা জ্যোতির দল। এটি প্রোটিয়াদের মাটিতে জ্যোতিদের প্রথম জয় ছিল। সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচটি বৃষ্টি বাধায় ভেস্তে যায়। ফলে সিরিজের ভাগ্য গড়ায় তৃতীয় ও শেষ টি-২০তে। যেখানে স্বাগতিকদের কাছে হেরে যায় টাইগ্রেসরা। এতে ১-১ সমতায় শেষ হয় সিরিজটি।
সীমিত ওভারের ক্রিকেটের পর ওয়ানডেতেও ঝলক দেখায় বাংলার মেয়েরা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতেই প্রোটিয়া মেয়েদের বিপক্ষে জয় তুলে নেয় তারা। তবে সিরিজের বাকি দুটি ম্যাচ হেরে যায় টাইগ্রেসরা। এতে ২-১ ব্যবধানে সিরিজটি হাতছাড়া হয় লাল-সবুজের জার্সিধারীদের।
বছরজুড়ে দুর্দান্ত ক্রিকেট খেলেছে বাংলাদেশ নারী দল। দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও এগিয়ে ছিলেন টাইগ্রেসরা। গত জুলাইয়ে প্রথম বাংলাদেশি হিসেবে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ফারজানা হক পিংকি। এরপর সবশেষ প্রোটিয়াদের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।
অন্যদিকে গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সিরিজ জয়ে বল হাতে অবদান রাখেন নাহিদা আক্তার। ঐ সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি। তিন ম্যাচে স্রেফ ১৪.১৪ গড়ে তিনি নিয়েছিলেন ৭ উইকেট।
এখানেই থেমে থাকেননি নাহিদা, ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে আইসিসির মাসসেরা ক্রিকেটারও নির্বাচিত হন তিনি। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে এ কীর্তি গড়েন ২৩ বছর বয়সী তারকা।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া






