সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৬ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের শাহজাদপুরে স্ত্রীকে হত্যার দায়ে রাশিদুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির অনুপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত রাশিদুল শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের আবদুল মতিনের ছেলে।
ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আনোয়ার পারভেজ লিমন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালে পোতাজিয়া গ্রামের আবদুল মতিনের ছেলে রাশিদুল ইসলামের সঙ্গে একই উপজেলার আন্দারকোটা পাড়া গ্রামের আব্দুস ছালামের মেয়ে সালমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর রাশিদুল বাবা-মা ও স্ত্রীকে নিয়ে তার শ্বশুর বাড়ির কাছে দরগাপাড়া গ্রামে বসবাস করতে থাকেন। এরপর থেকে রাশিদুল স্ত্রী সালমা খাতুনের কাছ যৌতুকের দাবিতে নির্যাতন শুরু করেন। এ অবস্থায় সালমা খাতুন নয় মাসের গর্ভবতী হলে তাকে তার বাবার বাড়িতে নিয়ে আসা হয়। ২০১১ সালের ২৩ জানুয়ারি রাতে রাশিদুল তার শ্বশুরবাড়িতে এসে ছালমা ও তার ছোট বোন শাপলা খাতুনের সঙ্গে টিভি দেখতে থাকেন। এ অবস্থায় রাত আটটার দিকে বেড়ানোর কথা বলে রাশিদুল তার স্ত্রীকে বাইরে নিয়ে গিয়ে তার শ্বশুর বাড়ির কাছে তারিকুল ইসলামের বাঁশঝাড়ের নিচে মারপিট করে এবং শ্বাসরোধে হত্যা করেন। অনেক খোঁজ করার পর রাত সাড়ে ১২টার দিকে ডোবার কাছে ছালমার লাশ উদ্ধার করে পরিবারের লোকজন। এ ঘটনায় সালমার বাবা আব্দুস ছালাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে বিচারক রোববার এ রায় দেন।
-জেডসি
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি