সিলেটে অগ্নিকাণ্ডের ২৪ ঘণ্টায়ও সচল হয়নি বিদ্যুৎ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৫ পিএম, ১৮ নভেম্বর ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ সরবরাহ উপ-কেন্দ্রে মঙ্গলবার অগ্নিকাণ্ডের পর ২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে সিলেট ও সুনামগঞ্জ। অগ্নিকাণ্ডের পরই দুই এলাকার সাড়ে ৪ লক্ষাধিক গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন। আজ বুধবার সকাল ১১টায়ও বিদ্যুৎ সরবরাহ সচল হয়নি।
জানা গেছে, মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে ওই উপ-কেন্দ্রে এই আগুনের সূত্রপাত হয়। প্রায় এক ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে বিদ্যুৎ না থাকায় নগরবাসী চরম দুর্ভোগে পড়েছেন। বাসা-বাড়িতে পানির জন্য মানুষ অবর্ণনীয় কষ্টে পড়েছেন। সিলেট বিভাগের দুই জেলা সিলেট ও সুনামগঞ্জে আবার কখন বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে সে বিষয়ে কিছুই বলতে পারছেন না সংশ্লিষ্টরা। অগ্নিকাণ্ডের পর বিদ্যুৎ না থাকার কারণ জানিয়ে সিলেট নগরীতে মাইকিং করা হয়েছে। তবে কখন বিদ্যুৎ আসবে সেটি জানানো হয়নি।
আগুনে দুটি ট্রান্সফরমার পুরোপুরি পুড়ে গেছে। দুটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন। তিনি জানান, সিলেট বিভাগের সিলেট ও সুনামগঞ্জ এলাকার গ্রাহকরা বিদ্যুৎবিচ্ছিন্ন আছেন। সিলেট-১, সিলেট-২, সিলেট-৩ ও সিলেট-৪ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের আওতাধীন সাড়ে চার লাখ গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন।
এই কর্মকর্তা আরও জানান, আগুনে গ্রিড লাইন ও ট্রান্সফরমার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক যন্ত্রপাতি পুড়ে গেছে। এগুলো সংস্কারের কাজ চলছে। ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি সংস্কার ও পরিবর্তন করতে হবে। তবে কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। মোকাম্মেল হোসেন বলেন, অগ্নিকাণ্ডের বিষয়ে উচ্চ পর্যায় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
-জেডসি
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত






