সীতাকুন্ডে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৯ পিএম, ২০ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি।
সীতাকুন্ডে এক গৃহবধূকে গণধর্ষণের পর হত্যা মামলায় এক জনকে মৃত্যুদন্ড দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের চতুর্থ আদালতে বিচারক মোহাম্মদ জামিউল হায়দার এ রায় দেন।
পাঁচ বছর আগে চট্টগ্রামের সীতাকুন্ডে লোমহর্ষক এ ঘটনা ঘটে। একই রায়ে আদালত অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন। এ মামলার দুই আসামি মারা যাওয়ায় তাদের মামলার বিচার কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি জসীম উদ্দিন বাপ্পী (৩৫) সীতাকু- উপজেলার কুমিরা এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে। একই এলাকার বাসিন্দা আইয়ূব খান (৩৬) ও শরীফ আহম্মদ (৫০) খালাস পান। এদের মধ্যে আইয়ূব খান ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। হাজতে থাকা জসীম ও শরীফকে রায় ঘোষণার সময় আদালতে হাজির করা হয়েছিল। পরে তাদেরকে আবার কারাগারে ফিরিয়ে নেয়া হয়। মামলার আরও দুই আসামি সরওয়ার আলম সেরু (৫৫) ও আব্দুল মোতালেব লিটন (৪২) জেলহাজতে থাকা অবস্থায় মারা যান। এ কারণে বিচারের দায় থেকে তাদেরকে আইন অনুযায়ী অব্যাহতি দেয়া হয়।
এ বিষয়ে ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট নিখিল কুমার নাথ জানান, আলোচিত এ মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দোহাতীতভাবেই প্রমাণ করতে সক্ষম হয়েছে। এ কারণে আসামি জসীমকে সর্বোচ্চ সাজা দিয়েছেন বিচারক।
মামলা সূত্রে জানা যায়, গৃহবধূ শারমিন আক্তারের বাড়িও সীতাকু- উপজেলার কুমিরা এলাকায়। ঘটনার সময় তার বয়স ছিল ৪০ বছর। ২০১৭ সালের ২৯ মার্চ বিকেল ৫টা থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন ভোর ৬টায় কুমিরা রেলস্টেশনের পূর্বপাশে বক্ষব্যাধি হাসপাতালের দক্ষিণে কবির সওদাগরের পাহাড়ে তার লাশ পাওয়া যায়। প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়, তাকে গণধর্ষণের পর খুন করা হয়েছে। এ ঘটনায় শারমিনের মেয়ে ইয়াসমিন বাদি হয়ে সীতাকু- থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্তে পাঁচজনের সম্পৃক্ততার প্রমাণ পেয়ে আইয়ূব খান ছাড়া বাকি চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। জসীম উদ্দিন বাপ্পী ধর্ষণের পর খুনের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
তথ্যমতে, ২০১৯ সালের ৪ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ১৯ জন সাক্ষীর মধ্যে রাষ্ট্রপক্ষ ১৭ জনকে আদালতে উপস্থাপন করে সাক্ষ্যগ্রহণ করে।
বিচারকের আদেশ থেকে প্রাপ্ত তথ্যমতে, জসীম উদ্দিন বাপ্পীকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৩) ধারায় মৃত্যুদ- এবং এক লাখ টাকা জরিমানা দেওয়ার আদেশ দেয়া হয়।
এদিকে রায় ঘোষণার সময় আদালতে ভিকটিমের মেয়ে মামলার বাদী ইয়াসমিন রায় শুনে কান্নায় ভেঙে পড়েন। এ সময় তিনি বলেন, ‘আমার মা অত্যন্ত কষ্ট করে সংসার চালাতেন। দিনে এনে দিনে খেতাম আমরা। পাহাড়ে বাগানে কাজ করতেন মা। লাকড়ি খুঁজে এনে বিক্রি করতেন। যারা খালাস পেয়েছে শরীফ ও আইয়ূব, এরাই মূল খুনি। এদের কাছ থেকে সাহস পেয়েছে বলেই জসীম আমার মাকে নির্যাতন করে খুন করেছে। তাদেরকে মামলার দায় থেকে খালাস দেয়ার বিরুদ্ধে আমি উচ্চ আদালতে যাব।’
এ বিষয়ে বাদীর আইনজীবী বিবেকানন্দ চৌধুরী জানান, দু’জন আসামি ঘটনার সঙ্গে জড়িত। তারাও ভিকটিমকে ধর্ষণের পর খুনের পরিকল্পনকারী। পাঁচজন মিলে সংঘবদ্ধভাবেই এ অপরাধ সংঘটিত করেছিল। উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আমরা আপিল করবো।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






