কুরুশ কাঁটার বুননে ঘুরেছে রিবানার ভাগ্যের চাকা
মাজেদুল হক তানভীর | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:০৯ পিএম, ৩০ জুন ২০১৮ শনিবার
রিবানা হক
বাংলাদেশে নারীরা দ্রুত এগিয়ে যাচ্ছেন। আজ সমাজের সর্বক্ষেত্রে তাদের বিচরণ। এর মধ্যে অনেক নারী স্বনির্ভরতার জন্য চাকরি করছেন। আর কিছু নারী এগিয়ে আসছেন ব্যবসা পেশায়। নানা প্রতিকূলতাকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন নারীরা। উদ্যোক্তা হয়ে পরিবর্তন করেছেন নিজের ভাগ্যের চাকা।
পোশাকে কুরুশ কাঁটা বুননের ব্যবহার পুরোনো হলেও বর্তমান সময়ে হারিয়ে যাচ্ছে এর ব্যবহার। তবে বর্তমানে কুরুশ কাঁটার বুননের মাধ্যমে চোখ ধাঁধানো নানা ডিজাইনের পণ্য তৈরি করে স্বাবলম্বী হয়েছেন রিবানা হক। বুনন শিল্পের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা এই নারী তার সাফল্য ও জীবনসংগ্রামের কথা জানান উইমেননিউজ-কে।
১. কেমন আছেন?
- ভালো।
২. লেখাপড়া করেছেন কোন বিশ্ববিদ্যালয় থেকে আর কোন বিভাগ থেকে?
- স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্থাপত্য বিভাগ থেকে।
৩. এত পেশা থাকতে বুননকেই বেছে নিলেন কেন?
- মূলত শখ থেকেই এই কাজ শুরু। পরে যখন দেখি সবার সাড়া পাচ্ছি এবং আমার এখানে অন্যান্য মেয়েরা কাজ করার সুযোগ পাচ্ছে তখন থেকেই বুননে পূর্ণ মনোযোগী হই।
৪. বুনন শিল্পের সঙ্গে কত দিন ধরে আছেন?
- সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে বুননের কাজ করছি।
৫. শুরু কবে থেকে আর কীভাবে?
- ২০১৪ সালে যাত্রা শুরু করি। শুরুতে তেমন কোনো পরিকল্পনা করিনি। ছোটবেলা থেকে সেলাই করতাম, পরে ভাবলাম অনলাইনে একটা পেজ খুলি। তখন আমি স্নাতকের চতুর্থ বর্ষের ছাত্রী। ধীরে ধীরে দেখি রেন্সপন্স পাচ্ছি। এভাবেই শুরুটা।
৬. কতজন কর্মী দিয়ে শুরু?
- মাত্র দুজন মেয়ে আর এক হাজার ৫০০ টাকা দিয়ে শুরু করি।

৭. বতর্মানে কতজন কর্মী কাজ করছে??
- বর্তমানে ৩৫ জন মেয়ে কাজ করছে। আমার এখানে সব কর্মী-ই নারী।
৮. কোনো ঋণ সুবিধা কি পেয়েছিলেন?
- শুরুতে কোনো ঋণ ছিল না। তবে চলতি বছর মে মাসে শপআপ-এর মাধ্যমে ছোট একটা ঋণ নিয়েছি।
৯. শপআপ কি?
- শপআপ হলো ক্ষুদ্র ও নতুন উদ্যোক্তাদের জন্য ফেসবুকভিত্তিক ই-কমার্স সেবা প্রদানকারী একটি স্টার্টআপ প্রতিষ্ঠান।
১০. ক্রেতা কারা?
- যেহেতু আমাদের কোনো শোরুম নেই তাই এখন পর্যন্ত অনলাইনে বেশি বিক্রি হয়। অল্প কিছু পণ্য দেশের বাইরে গেছে। বেশিরভাগ নারী ক্রেতা আমাদের।
১১. কী ধরনের বাধার মুখোমুখি হয়েছেন? আর সেগুলো সমাধান করলেন কীভাবে?
- ছাত্রী থাকা অবস্থায় যেহেতু কাজ শুরু করি তখন অনেকেই ভালোভাবে বিষয়টি গ্রহণ করেনি। পড়াশুনার পাশাপাশি কাজ করতেও কষ্ট হতো। তবে যতই সময় গেছে ততই সবাই উৎসাহ দিয়েছে। এক পর্যায়ে পথটাও মসৃণ হয়েছে।
১২. যেসব মেয়েরা উদ্যোক্তা হতে চায় তাদের প্রতি আপনার পরামর্শ কী?
- নিজের ভালো লাগাকে মূল্যায়ন করা আর সেই কাজের সাথে লেগে থাকা। জীবনে চলার পথে অনেক বাধা আসবেই, নিজের ওপর বিশ্বাস রেখে বাধাগুলোকে জয় করা।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না


