সুমিতা দেবীর জন্মদিন আজ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪৮ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
সুমিতা দেবী, ফাইল ছবি
বাংলাদেশ টেলিভিশন ও চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সুমিতা দেবীর জন্মদিন আজ । তিনি ১৯৩৬ সালের ৫ ফেব্রুয়ারি মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন।
পঞ্চাশের দশকের শেষের দিকে ‘আসিয়া’ ছবির মাধ্যমে চলচ্চিত্র জীবনে পা রাখেন তিনি। তাঁর অভিনীত আসিয়া চলচ্চিত্রটি ১৯৬১ সালে শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রের পুরস্কার লাভ করেন। গুণী এই অভিনয় শিল্পী টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি কাজ করেছেন বেতার ও মঞ্চ নাটকেও।
তিনি প্রধান অভিনেত্রী হিসেবে পঞ্চাশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। আর পার্শ্ব-চরিত্র হিসেবে অভিনয় করেছেন শতাধিক চলচ্চিত্রে। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো-কখনো আসেনি (১৯৬১), সোনার কাজল (১৯৬২),কাঁচের দেয়াল (১৯৬৩),এই তো জীবন (১৯৬৪),দুই দিগন্ত (১৯৬৪), আগুন নিয়ে খেলা (১৯৬৭), অভিশাপ (১৯৬৭), এ দেশ তোমার আমার, বেহুলা, ওরা ১১ জন ও আমার জন্মভূমি। এছাড়াও তিনি আগুন নিয়ে খেলা, মোমের আলো, মায়ার সংসার, আদর্শ ছাপাখানা ও নতুন প্রভাত নামে পাঁচটি চলচ্চিত্র প্রযোজনা করেন।
সুমিতা দেবীর প্রকৃত নাম ছিল হেনা ভট্টাচার্য্য। আসিয়া ছবিতে হেনা নাম পাল্টিয়ে সুমিতা দেবী রাখেন চলচ্চিত্রকার ফতেহ লোহানী। সেই থেকে তিনি এই নামে পরিচিত। খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক জহির রায়হান ছিলেন তাঁর স্বামী।
সুমিতা দেবী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন সক্রিয় শিল্পী ছিলেন। মেধাবী এই অভিনয় শিল্পী তাঁর কাজের স্বিকৃতিস্বরুপ পেয়েছেন নানা পুরস্কার। ১৯৬২ সালে পান অল পাকিস্তান ক্রিটিক অ্যাওয়ার্ড এবং ১৯৬৩ সালে নিগার প্রাইজ সম্মানে ভূষিত হন তিনি।স্বাধীনতার পর লাভ করেন বাচসাস পুরস্কার ও টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পুরস্কার। এছাড়াও সুমিতা দেবী ২০০২ সালে লাভ করেন আগরতলা মুক্তিযোদ্ধা পুরস্কার এবং জনকণ্ঠ গুণিজন ও প্রতিভা সম্মাননা পুরস্কার।
আশিক মোস্তফা পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ফুলকুমার ছিল তাঁর অভিনীত সর্বশেষ চলচ্চিত্র। ২০০০ সালে এই চলচ্চিত্রটিতে অভিনয় করেন তিনি। ২০০৪ সালের ৬ জানুয়ারি চলচ্চিত্রের কিংবদন্তি অভিনয় শিল্পী সুমিতা দেবীর জীবনাবসান ঘটে।
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম