সেমির আশা বাঁচিয়ে রাখতে চায় বাংলাদেশের মেয়েরা
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩২ এএম, ১০ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
নারী টি-২০ বিশ্বকাপে জয়ে শুরু করেছিল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছিল স্কটল্যান্ডকে। দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে ইংল্যান্ডর কাছে। বাকি রয়েছে এখনও দু’টি ম্যাচ। সে কারণে সেমিফাইনালে যাওয়ার পথ খুব বেশি কঠিন হয়ে যায়নি।
আজ নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশের মেয়েরা। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। রাত ৮টায় নাগরিক টিভি ও স্টার স্পোর্টস ১ দেখা যাবে ম্যাচটি। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্রেফ তিনটি টি-টোয়েন্টির অভিজ্ঞতা আছে বাংলাদেশের। ২০১৪, ২০১৬ ও ২০১৮ বিশ্বকাপে সেই তিন ম্যাচেই সহজে জিতেছে ক্যারিবিয়ানরা। গ্রুপ পর্বে মেয়েদের শেষ ম্যাচটি দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১২ অক্টোবর।
এই ম্যাচের আগে চার দিন নিজেদের প্রস্তুত করার সুযোগ পেয়েছেন জ্যোতিরা। তপ্ত রোদে ঘুরে দাঁড়াতে অনুশীলন করে ঘাম ঝরিয়েছেন তারা। লক্ষ্য সেমিফাইনালের টিকিট নিশ্চিত করা।
প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা দু’টি দলই বাংলাদেশের মতো দু’টি করে ম্যাচ খেলে একটি জয় ও একটি হারের স্বাদ নিয়েছে। পরের পর্বে যাওয়ার জন্য তারাও মরিয়া হয়ে থাকবে। তবে সেসব ভাবছে না লাল-সবুজের প্রতিনিধিরা। রাবেয়া জানিয়েই দিয়েছেন তাদের লক্ষ্য শুধু জয়।
তার মতো আত্মবিশ্বাসী দলের অন্যতম তারকা স্পিন বোলার নাহিদা আক্তারও। ভিডিও বার্তায় বলেন, যদি আমরা সেমিফাইনাল খেলতে চাই, তাহলে অবশ্যই এই ম্যাচটা (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দুটো ম্যাচই গুরুত্বপূর্ণ, তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের ম্যাচটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমরা ঐ দিকেই ফোকাস দিচ্ছি যে, কীভাবে ম্যাচটা জিততে পারি।'
তিনি আরও বলেন, 'ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যদি আমরা ম্যাচটা জিততে পারি, তাহলে আমাদের সেমিফাইনালে যাওয়ার পথটা একটু সহজ হয়ে যাবে, তাই আমাদের লক্ষ্য ঐ দিকেই। জেতার জন্য যা করা লাগবে, ঐ ম্যাচে সব করার চেষ্টা করব।'
এর আগে প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করে ২০১৪ সালে ঐ আসরে পেয়েছিল দুই জয়। তবে এরপর টানা চার আসরে অংশ নিলেও দেখা পায়নি একটি জয়েরও। সেই জয়খরা কেটেছে এবারের আসরেই।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











