ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ০:৫২:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

সেল ফোনও ছড়াতে পারে করোনাভাইরাস

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৯ পিএম, ৫ মার্চ ২০২০ বৃহস্পতিবার

সেল ফোনও ছড়াতে পারে করোনাভাইরাস

সেল ফোনও ছড়াতে পারে করোনাভাইরাস

সারা বিশ্বে আতঙ্ক ছড়ানো মরণঘাতী করোনাভাইরাস সংক্রমণের সম্ভাব্য অন্যতম মাধ্যম সেল বা মোবাইল ফোন। মোবাইলের  স্ক্রিনের ওপর এই ভাইরাস এক সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।

বুধবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’র এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, যে কোনো শক্ত বস্তুর ওপর দেওয়া হাঁচি-কাশির মাধ্যমে এই ভাইরাস সংক্রমিত হতে পারে। আর যে কোনো শক্ত বস্তুর ওপর এই ভাইরাস অনায়াসে এক সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই বিবেচনায় মানুষের হাতের মোবাইল ফোনের মাধ্যমে এই ভাইরাস ছড়ানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। এ জন্য দিনে অন্তত দুই বার অ্যালকোহল টিস্যু দিয়ে মোবাইল ফোন পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর উইলিয়াম কেভিল বলেন, ‘আপনি আপনার হাত ধুয়ে পরিষ্কার রাখতে পারেন। কিন্তু সংক্রমণের সম্ভাব্য পথ হচ্ছে আপনি যদি আপনার স্মার্টফোনের স্ক্রিনটি স্পর্শ করেন এবং সেই হাতে আপনার মুখ স্পর্শ করেন।’

বিশ্বজুড়ে কোভিড-১৯–এ আক্রান্তের সংখ্যা এখন ৯৩ হাজারের বেশি। মারা গেছেন ৩ হাজার ২০০ জনেরও বেশি মানুষ। এর বেশির ভাগই চীনে। গত বছর ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ভাইরাসটি ছড়ায়। চীনের মূল ভূখণ্ডের বাইরে দক্ষিণ কোরিয়া, ইরান ও ইতালির পরিস্থিতি সবচেয়ে খারাপ।