সৌদিতে বাংলাদেশি তরুণীকে নির্যাতন: দালাল গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৮ এএম, ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার এক তরুণী সৌদি আরবে নির্যাতনের শিকার হওয়ার ঘটনায় দালালসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে এ তথ্য জানিয়েছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ। গ্রেপ্তার ব্যক্তির নাম কাশেম মিয়া। তিনি চুনারুঘাট উপজেলার আমতলী এলাকার বাসিন্দা ও আদম ব্যাপারী হিসেবে পরিচিত।
এর আগে গত রোববার ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন তরুণীর বাবা। আসামিরা হলেন- স্থানীয় দালাল কাশেম মিয়া, ঢাকার শান ওভারসিজের স্বত্বাধিকারী এবিএম শামছুল আলম, একই প্রতিষ্ঠানের নারী কর্মকর্তা সুইটি আক্তারসহ ছয়জন। চুনারুঘাট থানা পুলিশ সোমবার কাশেমকে গ্রেপ্তারের পর তাকে মাধবপুর থানায় হস্তান্তর করেছে।
মামলায় অভিযোগ করা হয়, মাধবপুর উপজেলার ওই তরুণীকে গত ২৭ সেপ্টেম্বর গৃহকর্মীর কাজ দিয়ে সৌদি আরবে পাঠায় ঢাকার আরামবাগ এলাকায় অবস্থিত শান ওভারসিস নামের একটি রিক্রুটিং এজেন্সি। ওই তরুণী সেখানে যাওয়ার পর তাকে রিয়াদে আটকে রেখে নির্যাতন করা হয়। কাশেম মিয়া ওই তরুণীকে ও তার পরিবারকে নানা প্রলোভন দেখিয়ে ঢাকার শান ওভারসিসের মাধ্যমে সৌদি আরব পাঠিয়েছিলেন। বিদেশে পাঠানোর ক্ষেত্রে দালাল চক্র ওই তরুণীর বয়স কমানো, ঠিকানা পরিবর্তনসহ নানা প্রতারণার আশ্রয় নেয়। পাশাপাশি তাকে গৃহকর্মীর ভিসায় না নিয়ে ভিজিট ভিসায় সেখানে পাঠানো হয়।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি





