স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে টাইগ্রেসরা
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৫ পিএম, ২২ জানুয়ারি ২০২৫ বুধবার
সংগৃহীত ছবি
স্কটল্যান্ডের মেয়েদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে পৌঁছে গেছে ইয়াং টাইগ্রেসরা। বুধবার (২২ জানুয়ারি) মালয়েশিয়ায় চলমান বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মেয়েদের বিপক্ষে ১৮ রানের জয়ে পরের পর্ব তথা বিশ্বকাপের সুপার সিক্সে পৌঁছে গেছে বাংলাদেশ।
এদিন সকালে মালয়েশিয়ার বাঙ্গিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল স্কটল্যান্ড। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২১ রানের পুঁজি পেয়েছিল বাংলাদেশ। অধিনায়ক সুমাইয়া আক্তার দলের হয়ে ৩৬ বলে সর্বোচ্চ ২৯ রানের ইনিংস খেলেছেন। এ ছাড়া ১৯ বলে ২১ রান করেন আফিয়া আশিমা ইরা।
স্কটিশদের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন নাঈমা শেখ এবং মাইসি মাসিয়ারা।
টার্গেট তাড়ায় জয়ের পথে ভালোভাবেই ছিল স্কটিশ মেয়েরা। দুই ওপেনারের দ্রুত বিদায়ের পরও দলকে এগিয়ে নিচ্ছিলেন পিপা স্প্রৌল এবং অধিনায়ক নিয়ামহ মুইর জুটি। দলীয় ৬৯ রানের মাথায় ৩২ বলে ২২ রান করে থামেন মুইর। হাবিবা পিংকির শিকার হয়েছেন তিনি। এরপর পিপা স্প্রৌলের বিদায়ে ছিটকে যায় স্কটল্যান্ড। আনিসা আক্তার সোবার বলে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৪১ বলে ৪৩ রান। আর কেউ সেভাবে লড়াই চালাতে পারেননি। শেষ পর্যন্ত ১০৩ রান তুলে থেমেছে স্কটিশ মেয়েরা। ১৮ রানের জয় পেয়েছে বাংলাদেশ।
টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেছেন আনিসা আক্তার সোবা। এ ছাড়া ১টি করে উইকেট পেয়েছেন হাবিবা ইসলাম পিংকি এবং নিশিতা আক্তার নিশি।
মালয়েশিয়া বিশ্বকাপে চার গ্রুপের প্রতিটি থেকে সেরা তিনটি করে দল সুপার সিক্স খেলবে। সেখান থেকে চারটি দল সেমিফাইনালের টিকিট পাবে। ৩১ জানুয়ারি সেমিফাইনাল এবং ২ ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











