স্কুল ব্যাংকিংঃ ৬ মাসে সঞ্চয় ৪'শ কোটি টাকা
আপডেট: ০১:৫৩ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৪ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া স্কুল ব্যাংকিং কার্যক্রমে শিক্ষার্থীরা বেশ সাড়া দিয়েছে। চলতি পঞ্জিকা বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) স্কুল ব্যাংকিংয়ের আওতায় শিক্ষার্থীরা ৪০৭ কোটি ২৯ লাখ টাকা সঞ্চয় করেছে। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১২৮ কোটি ৪৭ লাখ টাকা। খবর বাসসের।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা যায়, স্কুল ব্যাংকিংয়ে আমানতের পাশাপাশি হিসাবের সংখ্যাও বেড়েছে। ২০১৪ সালের জুন পর্যন্ত দেশে কর্মরত ৫৬টি ব্যাংক ছয় লাখ ৩৯ হাজার ৪৬৫টি স্কুল ব্যাংকিং হিসাব পরিচালনা করেছে। ২০১৩ সালের জুন শেষে তফসিলি ব্যাংকগুলোর স্কুল ব্যাংকিংয়ের হিসাবসংখ্যা ছিল দুই লাখ ৯৫ হাজার ৮০২টি।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান বাসসকে বলেন, ‘শিক্ষার্থীদের সঞ্চয়ের অভ্যাসে উৎসাহিত করতে আমরা বিশেষ এই ব্যাংকিং-সেবা চালু করেছিলাম। প্রথম দিকে কিছুটা কম থাকলেও ক্রমান্বয়ে এই কার্যক্রমে শিক্ষার্থীরা সম্পৃক্ত হওয়ার প্রতি আগ্রহ দেখাচ্ছে৷’
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, স্কুল ব্যাংকিং কার্যক্রমে বেসরকারি খাতের ব্যাংকগুলো এগিয়ে আছে। এ খাতের ৩০টি ব্যাংকের হিসাবের সংখ্যা চার লাখ ২৯ হাজার ৯৯৫। আর হিসাবে মোট স্থিতি ৩৯৩ কোটি সাত লাখ টাকা। রাষ্ট্রীয় মালিকানার বাণিজ্যিক ব্যাংকগুলোর হিসাবের পরিমাণ এক লাখ এক হাজার ৪৬৮টি, বিশেষায়িত খাতের ব্যাংকগুলোতে এক লাখ ছয় হাজার ৫০৩, বিদেশি ব্যাংকগুলোতে এক হাজার ২১০ এবং নতুন ব্যাংকগুলোয় ২৮৯টি স্কুল ব্যাংকিংয়ের হিসাব খোলা হয়েছে।
আলোচ্য সময়ে সর্বোচ্চ হিসাব খুলেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এ ব্যাংকের মোট এক লাখ ৪৯ হাজার ৯৯৭টি হিসাব রয়েছে। আর স্থিতির শীর্ষে রয়েছে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড। এ ব্যাংকের ১৪৭ কোটি ৯৫ লাখ টাকার স্থিতি রয়েছে।
উল্লেখ্য, স্কুলের শিক্ষার্থীদের আধুনিক ব্যাংকিং সুবিধা ও প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে ২০১০ সালের ২ নভেম্বর এ সেবা চালু করা হয়। স্কুল ব্যাংকিংয়ের আওতায় ৬ থেকে ১৮ বছরের কম বয়সী আগ্রহী ছাত্রছাত্রীরা তাদের মা-বাবা অথবা বৈধ অভিভাবকের সঙ্গে যৌথ নামে হিসাব খুলতে পারে। মাত্র ১০০ টাকা প্রাথমিক জমা দিয়ে বাংলাদেশের বেশির ভাগ ব্যাংক শাখায় এই হিসাব খোলা যায়। এ হিসাবে কোনো চার্জ আরোপ করা হয় না। এ কার্যক্রমের আওতায় শিক্ষার্থীরা স্কুলে বেতন-ফি জমা দিতে পারবে। বৃত্তি বা উপবৃত্তির অর্থ স্কুল ব্যাংকিংয়ের আওতায় শিক্ষার্থীদের হিসাবে জমা করা যায়। সে ক্ষেত্রে বৃত্তি প্রদানকারী সরকার, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত কিংবা বেসরকারি সংস্থাগুলোকে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে সমঝোতা চুক্তি করতে হবে।
০১.০৯.২০১৪ - যুদ্ধের ময়দানে এক নারী রিপোর্টার: মার্থা গেলহর্নের জন্মদিন আজ
- মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ: আবেদন চলবে আরো ৪ দিন
- দুই বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা
- নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ
- বিতর্কের মাঝেই বধূর সাজে তিশা, নিজেকে বললেন ‘অপ্রতিরোধ্য’
- শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ
- বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি
- ১৫ বছরে উইমেননিউজ২৪.কম: নারীর কথা বলার সাহসী যাত্রা
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- ইতিহাস গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি
- মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি
- নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব
- ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ
- মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ











