স্ত্রী-সহযোগীসহ মাদক সিন্ডিকেটের মূলহোতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪০ এএম, ১৪ নভেম্বর ২০২২ সোমবার
ফাইল ছবি
কক্সবাজারভিত্তিক মাদক সিন্ডিকেটের মূলহোতাসহ একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ)।
গ্রেপ্তারকৃতরা হলেন- চক্রের মূলহোতা মো. শফিক, তার সাবেক স্ত্রী মরিয়ম বেগম ওরফে সুমি ও চক্রের সদস্য মো. সুমন ফকির। তাদের মধ্যে সুমি নিজেকে ক্রাইম রিপোর্টার ও টিভি আর্টিস্ট দাবি করেন।
রোববার রাতে ডিএনসি ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সংস্থার মতিঝিল সার্কেলের পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান ও সূত্রাপুর সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে দুটি টিম রোববার দুপুর থেকে অভিযান চালায়। এ সময় ডেমরা থানাধীন পশ্চিম বক্সনগর ও স্টাফ কোয়ার্টার এলাকা থেকে ১১ হাজার ইয়াবা ও ১১০ গ্রাম আইসসহ (ক্রিস্টাল মেথ) কক্সবাজার ভিত্তিক মাদক পাচারকারী চক্রের ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
সুব্রত বলেন, এই নেটওয়ার্কের মূল হোতা শফিক। ২০১৭ সালের দিকে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পৌঁছানোর কাজ করতেন। ২০২০ সালে গ্রেপ্তার মরিয়ম বেগম ওরফে সুমিকে (৩২) ২য় বিয়ে করে তাকে নিয়ে ডেমরা এলাকায় ইয়াবা-আইসের একটি নেটওয়ার্ক গড়ে তোলেন।
ইয়াবা পাচার ও বিক্রির জন্য প্রাক্তন স্ত্রীর সাংবাদিক ও টিভি আর্টিস্ট পরিচয় ব্যবহার করতেন তারা। ইতোপূর্বে ২০২১ সালের প্রথমদিকে ১০ হাজার ইয়াবাসহ মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগের হাতে গ্রেপ্তার হয়। চলতি বছরের আগস্টে জামিনে বের হয়ে আবারও প্রাক্তন স্ত্রী ‘অনলাইন জেএননিউজ ডটকম এর সাংবাদিক, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সদস্য এবং বাংলাদেশ টিভি ও ফ্লিম আর্টিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য পরিচয় প্রদানকারী’ মরিয়ম বেগম ওরফে সুমিকে সাথে নিয়ে চক্রকে সক্রিয় করেন এবং মাদক ব্যবসা শুরু করেন।
গ্রেপ্তার শফিক জানিয়েছেন, ইয়াবা ও অত্যন্ত উচ্চমূল্যের মাদক আইস (ক্রিস্টাল মেথ) তার স্ত্রীর মাধ্যমে ক্রেতাদের কাছে পৌঁছে দিতেন। জিজ্ঞাসাবাদে নারায়ণগঞ্জের চনপাড়া এলাকার মাদকের গডফাদারদের সাথে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন সহকারী পরিচালক সুব্রত সরকার।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডেমরা ও যাত্রাবাড়ী থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি





