ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ২০:১৪:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

স্পিকার লন্ডনে গেছেন

আপডেট: ১০:৪২ এএম, ৪ নভেম্বর ২০১৪ মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম ঢাকা : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির নবনির্বাচিত চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী গতকাল সন্ধ্যায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। তিনি কমনওয়েল্থ পার্লামেন্টারি এসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপার্সন নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিপিএ সদর দপ্তর লন্ডনে দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করবেন। এছাড়া সফরকালে স্পিকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) আমন্ত্রণে আগামী ৬ থেকে ৭ নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিতব্য স্টেকহোল্ডার মিটিং একাউন্টেবিলিটি ফর উইমেনস এ্যান্ড চিলড্রেন্স হেলথে অংশগ্রহণ করবেন। হযরত শাহজালাল বিমানবন্দরে তাকে বিদায় জানাতে জাতীয় সংসদের চীফ হুইপ আ. স. ম. ফিরোজ, ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সভাপতি ইমরান আহমদ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মোঃ আশরাফুল মকবুলসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়। ০৪.১১.২০১৪