স্বর্ণা আকতারের দ্রুততম ফিফটির রেকর্ড
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৯ পিএম, ১৩ অক্টোবর ২০২৫ সোমবার
স্বর্ণা আকতারের দ্রুততম ফিফটির রেকর্ড
বাংলাদেশের হয়ে নারী ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন স্বর্ণা আকতার।
আজ সোমবার (১৩ অক্টোবর) ভারতের বিশাখাপত্তমে সোমবার নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের চতুর্থ ম্যাচে দ্রুততম হাফ-সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েন ডান-হাতি ব্যাটার স্বর্ণা।
৪১তম ওভারে দলীয় ১৫০ রানে তৃতীয় উইকেট পতনের পর ক্রিজে আসেন ১৮ বছর বয়সী স্বর্ণা। ক্রিজে এসেই দ্রুত রান তুলতে থাকেন তিনি। মাত্র ৩৪ বলে ওয়ানডে ক্যারিয়ারের ২২তম ম্যাচে প্রথম হাফ-সেঞ্চুরি তুলে নেন স্বর্ণা। যা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড।
এত দিন এই রেকর্ডের মালিক ছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। গত এপ্রিলে লাহোরে বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৩৯ বলে হাফ-সেঞ্চুরি করেছিলেন জ্যোতি।
দ্রুততম হাফ-সেঞ্চুরির ইনিংসে ৫১ রানে অপরাজিত থাকেন স্বর্ণা। তার ৩৫ বলের ইনিংসে ৩টি করে চার-ছক্কা ছিল।
শেষ দিকে ৩ চারে ৮ বলে ১৯ রানের ক্যামিও ইনিংস খেলেন রিতু মনি। স্বর্ণার সঙ্গে তার অবিচ্ছিন্ন জুটিতে ১৮ বলে আসে ৩৭ রান। শেষ ৫ ওভারে ৫৭ রান করে ২৩২ রানের পুঁজি গড়ে বাংলাদেশ।
বিশ্বকাপে এর চেয়ে বেশি রান কেবল একবারই করতে পেরেছে বাংলাদেশ। ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে ২৩৪ রান করেছিল দলটি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ। ২০২৩ সালে ইস্ট লন্ডনে ৩ উইকেট ২৫০ রান দলটির বিপক্ষে তাদের রেকর্ড।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী






