স্বামীর পরকীয়া: মেয়েকে হত্যার পর অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৮ পিএম, ৮ আগস্ট ২০২১ রবিবার
কলেজ শিক্ষক কনার মন্ডল
কলেজ শিক্ষক স্বামীর পরকীয়ায় অভিমান করে দেড় বছর বয়সী সন্তান কথাকে শ্বাসরোধে হত্যার পর অন্তঃসত্ত্বা মা পিয়া মন্ডল (২৩) আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া গ্রামে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে।
গতকাল রাত ৯টার দিকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যা প্ররোচনার দায়ে রাতেই স্বামী কনার মন্ডলকে আটক করেছে পুলিশ।
পিয়া মণ্ডলের দাদু (নানা) কমলেশ মণ্ডলের অভিযোগ, প্রায় এক বছর আগে এলাকার এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন কনার। বিষয়টি জানাজানি হলে কনার এবং পিয়ার মধ্যে প্রায় ঝগড়া হতো। পরকীয়ার প্রতিবাদ করায় কনার প্রায়ই পিয়াকে মারধর করতেন।
তিনি আরও জানান, উপজেলার কুলটিয়া ইউনিয়নের সুজাতপুর গ্রামের ননি মন্ডলের ছেলে মশিয়াহাটি ডিগ্রি কলেজের প্রভাষক কনারের সঙ্গে পাঁচ বছর আগে বিয়ে হয় অভয়নগর উপজেলার দত্তগাতী গ্রামের ভগিরত মন্ডলের মেয়ে পিয়ার। বিয়ের পর কনার স্ত্রীকে নিয়ে কুলটিয়া বাজারের পাশে দোতলায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। এরই মধ্যে পিয়ার কোলজুড়ে আসে সন্তান কথা।
স্থানীয় একাধিক সূত্র জানায়, শনিবার সকালে কনার তার স্ত্রীর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়। এরপর থেকে কনার বাড়িতে ছিলেন না। পিয়ার দাদুসহ তার অভিভাবকদের ধারণা স্বামীর উপর অভিমান করেই অন্তঃসত্ত্বা পিয়া শনিবার সন্ধ্যায় মেয়ে কথাকে শ্বাসরোধে হত্যার পর ঘরের সিলিং ফ্যানের হুকের সঙ্গে ঝুলিয়ে নিজেও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে থানার ওসি রফিকুল ইসলাম ও নেহালপুর ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুজ্জামান ঘটনাস্থলে গিয়ে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে।
এদিকে খবর পেয়ে রাতেই পিয়ার দাদু কমলেশসহ তার অভিভাবকরা ঘটনাস্থলে এসে ক্ষুব্ধ হয়ে কনার বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার অভিযোগ এনে তাকে লাঞ্ছিত করেন। এ সময় পুলিশ কনারকে বিক্ষুব্ধদের হাত থেকে উদ্ধারের পর তাকে আটক করে।
এ ব্যাপারে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আত্মহত্যা প্ররোচনার দায়ে স্বামী কলেজ শিক্ষক কনারলকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস











