স্বামী রিমান্ডে, শামাররুখের হত্যার বিচার চেয়ে মানববন্ধন
আপডেট: ০৯:৫৬ এএম, ১৭ নভেম্বর ২০১৪ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম,
ঢাকা : চিকিৎসক শামারুখ মাহজাবিন হত্যা মামলায় তাঁর স্বামী হুমায়ুন সুলতানকে রোববার তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এদিকে এই মামলায় চার সপ্তাহের আগাম জামিন পেয়েছেন শামারুখের শ্বশুর আওয়ামী লীগের সাবেক সাংসদ খান টিপু সুলতান ও শাশুড়ি জেসমিন আরা।
এই হত্যা মামলায় গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হুমায়ুন সুলতানকে শুক্রবার ধানমন্ডি থানার পুলিশ আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়। রোববার শুনানির দিন ধার্য করে সেদিন আদালত তাঁকে কারাগারে পাঠান। গতকাল সকালে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে মুখ্য মহানগর হাকিম আনোয়ার ছাদাত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে খান টিপু সুলতান ও তাঁর স্ত্রী গতকাল হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ আবেদন নিষ্পত্তি করে চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
এদিকে চিকিৎসক শামারুখ মাহজাবীনের মরদেহের নিরপেক্ষ ময়নাতদন্ত এবং মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের দাবিতে গতকাল দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের সামনে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা কালো ব্যাজ পরে মানববন্ধন করেন। তাঁরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন বহন করেন। শিক্ষার্থীরা অধ্যাপক জেসমিন আরাকে কলেজ থেকে বহিষ্কারের দাবি জানান। মানববন্ধনে শামারুখের স্বজনেরাও অংশ নেন।
মানববন্ধনে চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাইমুল ইসলাম অভিযোগ করেন, ‘শামারুখের মতো মেধাবী চিকিৎসকেরা আত্মহত্যা করতে পারেন না, তাঁকে হত্যা করা হয়েছে। তাই আমরা এই হত্যার প্রতিবাদ জানাতে এসেছি। যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত তাঁরা রাজনৈতিক ক্ষমতার অধিকারী, তাই ক্ষমতাবলে তাঁরা ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছেন।’
শামারুখের মামা প্রকৌশলী কাজী ফিরোজুর রহমান বলেন, ‘খান টিপু সুলতান ও তাঁর স্ত্রী ঘটনাটিকে আত্মহত্যা বলে অপপ্রচারের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এখন তাঁরা ময়নাতদন্তের প্রতিবেদন তাঁদের পক্ষে নিতে প্রভাব খাটাচ্ছেন।’
১৭.১১.২০১৪
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার











