সড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩০ পিএম, ২ আগস্ট ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
কর্মস্থলে যেতে ভোগান্তি, পরিবহন সঙ্কট ভাড়া বেশি নেয়ার প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েন ওই মহাসড়কে চলাচলকারী অন্যান্য শ্রমিক ও সাধারণ যাত্রীরা।
সোমবার শ্রীপুর পৌর এলাকায় ২ নম্বর সিঅ্যান্ডবি বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত তারা এ বিক্ষোভ প্রদর্শন করেন। এতে মহাসড়কের দুই পাশে ২ কিলোমিটারেরও বেশি দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
স্থানীয় এসকিউ সেলসিয়াস কারখানার শ্রমিক আব্দুর রহমান জানান, গড়গড়িয়া মাস্টারবাড়ি থেকে কারখানা পর্যন্ত যেতে অটোরিকশা ভাড়া মাত্র ২০ টাকা। আজ সেই ভাড়া ৫০ টাকা দিয়েও গাড়ি পাওয়া যাচ্ছে না। দীর্ঘক্ষণ অপেক্ষা করে অটোরিকশা না পেয়ে হেঁটেই কারখানার উদ্দেশ্যে রওনা হয়েছি। এসে দেখি অনেকেরই একই অবস্থা। তাই সকলে পরিবহন ভোগান্তি কমানো ও ভাড়া কমানোর দাবিতে একত্রিত হয়েছি।
অন্য একটি কারখানার শ্রমিক রহিমা আক্তার জানান, তার বাসা কারখানা থেকে ৮ কিলোমিটার দূরে। স্বাভাবিক সময়ে লোকাল বাস ভাড়া ১০ থেকে ১৫ টাকা ছিল। আজ বাস না পেয়ে অটোরিকশায় যাওয়ার পরিকল্পনা করেন। অটোচালক ভাড়া ১২০ টাকা চায়। পরে দীর্ঘ সময় অপেক্ষা করেও কোনো যান না পেয়ে বাধ্য হয়েই ৮০ টাকা ভাড়া দিয়ে কাজে এসেছেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়।
-জেডসি
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার










