সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথের ছাত্রী নিহত, ভ্যানচালক আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৯ এএম, ২ এপ্রিল ২০২২ শনিবার
ফাইল ছবি
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাইশা মমতাজ মিম নিহতের ঘটনায় চট্টগ্রাম থেকে এক কাভার্ড ভ্যানচালককে আটক করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম।
তিনি বলেন, আজ রাতে চট্টগ্রাম থেকে কাভার্ড ভ্যানের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।
আটক চালকের নাম সাইদুল। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। চালকের সহকারীর নাম পরিচয় এখনো জানা যায়নি। তাদের ঢাকায় নিয়ে আসা হচ্ছে।
শুক্রবার উত্তরার বাসা থেকে ক্লাস করতে স্কুটি চালিয়ে যাওয়ার সময় খিলক্ষেত উড়ালসড়কে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সি সাব্বির আহমেদ গণমাধ্যমকে বলেন, আমরা একটি সিসিটিভি ফুটেজ পেয়েছি। সেটা পর্যালোচনা করা হচ্ছে। ফুটেজে একটি কাভার্ডভ্যান দেখতে পেয়েছি। ওটার চাপায় মিমের মৃত্যু হয়েছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, শুক্রবার সকালে ৯৯৯ নম্বরে ফোন করে ‘একটি মেয়ে রক্তাক্ত অবস্থায় ফ্লাইওভারের ৩০০ ফিটের দিকে নামার পথে পড়ে আছেন বলে জানানো হয়।’ এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে প্রথমে কাছাকাছি একটি হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শুক্রবার রাতে জানাজা শেষে বাড়ির পাশে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






