হজমের সমস্যা? খাওয়ার পর কয়েক মিনিট হাঁটুন
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪১ এএম, ৬ নভেম্বর ২০২১ শনিবার
প্রতীকী ছবি
অনেক বাড়িতেই আগে দেখা যেত, রাতের খাওয়া হয়ে গেলে বাবা-চাচারা একটু পাড়ায় আড্ডা দিতে বেরোলেন। এতে আড্ডা তো হতই, তার উপর খাবার হজমও তাড়াতাড়ি হয়ে যেত বলে মনে করতেন তারা। কিন্তু কারও যদি বদহজমের দীর্ঘ সমস্যা থাকে বা অন্য যে কোনও রকম পেটের গোলমাল লেগেই থাকে, তা হলে কি সত্যিই খাওয়ার পর কয়েক মিনিট হাঁটাহাটি করলে উপকার হতে পারে?
কী ভাবে: পেটে খাবার যাওয়ার পর থেকেই শরীর কাজ করা শুরু করে দেয়। খাবারের বেশ কিছুটা অংশ পেট থেকে ক্ষুদ্রান্ত্র পর্যন্ত পৌঁছে যায়।
বেশ কিছু গবেষণা বলছে, খাওয়ার পর হাঁটলে পেট থেকে ক্ষুদ্রান্ত্র অবধি খাবার তাড়াতাড়ি পৌঁছে যাবে। যত তাড়াতাড়ি এটা হবে, তত গ্যাস, পেটে ব্যথা, অম্বলের মতো সমস্যা কম দেখা যাবে।
গবেষণা আরও বলছে, খাওয়ার পর ৩০ মিনিট হাঁটলে এবং নিয়মিত হাল্কা ব্যায়াম করলে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই কমে যায়।
কাদের জন্য বেশি উপকারী: শুধু হজমের ক্ষেত্রেই নয়, যাদের ডায়াবিটিসের সমস্যা রয়েছে, তাদের পক্ষেও খাবারের পর হাঁটা অত্যন্ত উপকারী।
নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক এই বিষয়ে জানিয়েছেন, যাদের টাইপ টু ডায়াবিটিস রয়েছে, তাদের খাওয়ার পর মিনিট ৩০ হাঁটলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। বিশেষ করে যদি খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে। পেটে খাবার গেলে, শরীর তা থেকে গ্লুকোজ তৈরি করে। যা মূলত আমাদের শরীরে এনার্জির জোগান দেয়। কিন্তু খাওয়ার পর রক্তে সেই গ্লুকোজের মাত্রা বেশি হয়ে যায় কিছু ক্ষণের জন্য। তাই শরীর ইনসুলিন তৈরি হয় যাতে এই গ্লুকোজ শরীরের বিভিন্ন কোষে ঠিক মতো পৌঁছে যেতে পারে। কিন্তু ডায়াবিটিসের রোগীদের ক্ষেত্রে এই ইনসুলিনের কার্যকারিতা প্রয়োজন অনুযায়ী থাকে না। ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। সুস্থ থাকতে চাইলে, যদি এই সময়ে হেঁটে নেওয়া যায়, তা হলে এই বাড়তি গ্লুকোজ ব্যবহার করে ফেলতে পারে শরীর। তাই রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে থাকে।
কাওয়ার কতক্ষণ পর হাঁটবেন: তবে মনে রাখতে হবে যে খাওয়ার একদম পরই যদি হাঁটতে শুরু করেন তা হলে অম্বলের সমস্যা হতে পারে। তাই দুপুর বা রাতের খাবার খাওয়ার পর অন্তত ৩০-৪০ মিনিট বিরতি দিতে পারলে সবচেয়ে উপকার হবে।
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!



