হলুদ সরিষা ফুলে স্বপ্ন বুনছেন দামুড়হুদার কৃষকরা
জাবেদ চৌধুরী | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১২ পিএম, ৭ ডিসেম্বর ২০২০ সোমবার
ছবি:উইমেননিউজ২৪
প্রত্যেক বছরের মতো এবারও চুয়াডাঙ্গার দামুড়হুদায় ছড়িয়ে পড়ছে সরিষা ফুলের হলুদ আভা। সে আভায় স্বপ্ন বুনছেন সেখানকার কৃষকরা। একদিকে সরিষার আবাদ অন্যদিকে মৌসুমী মধু চাষে শত শত কৃষকের কপাল খুলেছে।
সকালের মিষ্টি রোদের ঝিলিকে ঝলমল করে ওঠে হলুদ সরিষা ফুলে ভরা মাঠ। ক্ষেতে জমে ওঠে মৌমাছিদের মধু সংগ্রহের প্রতিযোগিতা। হালকা বাতাসে দোল খাওয়া আর মৌমাছির গুনগুন শব্দে মুখরিত হয় চারপাশ। আর প্রত্যেক বছরের মতো এবারও চুয়াডাঙ্গার দামুড়হুদায় ছড়িয়ে পড়ছে সরিষার ফুলের হলুদ আভা। সে আভায় স্বপ্ন বুনছেন সেখানকার কৃষকরা। একদিকে সরিষার আবাদ অন্যদিকে মৌসুমী মধু চাষ শত শত কৃষকের কপাল খুলেছে।
উপজেলার হাউলী গ্রামের আদনান ও সাজ্জাদ বলেন, গত বছর সরিষা আবাদ করে সরিষার ফলন ভাল পেয়েছি এবং বাজার দরও ভাল ছিল। প্রতিবছর সরিষা চাষ করি নিজেদেও ভৈজ্য তেলের চাহিদা মেটাতে। কার্তিক মাসে সরিষা বুনানী করেছি। আগাম বুনানীর কারণে সরিষায় ফুল আসা শুরু হয়েছে। চলতি মৌসুমে আবহওয়া অনুকুলে থাকলে সরিষার ফলন ভালো হবে এই আশায় বুক বেঁধেছি। আরো বেশি লাভের আশা করছি। মৌসুমের শুরুতেই ভালো বীজ শনাক্ত করে সঠিক সময়ে বীজ রোপণ করে সঠিকভাবে রোগ নির্ণয় করে রোগ নিরাময়ের জন্য বিভিন্ন প্রকার সার ও কীটনাশক প্রয়োগ করে আগাম ফলন ফলিয়ে তা বাজার জাত করতে পারলে উচ্চ মূল্যে বিক্রি করে অধিক লাভ করা সম্ভব হবে। এক বিঘা সরিষা চাষ করতে খরচ হয় এক থেকে দেড় হাজার টাকা। ভালো ফলন হলে বিঘায় ৪-৫ মণ সরিষা উৎপাদন হয়। প্রতি মণ সরিষার বাজার মূল্য ১৫-১৮ শত টাকায় বিক্রি হয়।
অন্যান্য ফসল চাষ করে প্রতি বিঘায় যে পরিমাণ লাভ হয় তার চেয়ে ওই পরিমাণ জমিতে সরিষা চাষ করে দিগুণ লাভ করা যায়। জমির উর্বরতা শক্তি বৃদ্ধির জন্য এর ফুল ও পাতা ঝড়ে তৈরি হয় জৈব সার। এবার সরিষার বাম্পার ফলনের আশা করছি।
যুগ-যুগ ধরে গ্রামীণ জনপদের চাষীরা প্রতিবছর তাদের পরিবারের ভৈজ্য তেল ও সংসারের স্বচ্ছতা ধরে রাখতে সরিষার আবাদ তাদের কাছে জনপ্রিয়তার কোন কমতি নেই। এ আবাদে চাষীদের আরও উৎসাহ দিলে সারা বছর পাওয়া যাবে খাঁটি ভৈজ্য তেলের অফুরন্ত ভান্ডার।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


