হারমানপ্রীতের আচরণ ক্ষমার অযোগ্য: মিতালি রাজ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৩ পিএম, ২৬ জুলাই ২০২৩ বুধবার
ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর
বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে আউট হয়ে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙাসহ আরও নানা অপেশাদার আচরণ করার কারণে ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌরের প্রতি ক্ষুদ্ধ হয়েছেন ভারতের সাবেক ক্রিকেটারদের অনেকেই।
এ তালিকায় এবার যোগ দিলেন হারমানপ্রীতেরই সাবেক সতীর্থ ও ভারত তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম কিংবদন্তি মিতালি রাজ। দেশটির সাবেক অধিনায়ক জানিয়েছেন, হারমানপ্রীতের আচরণ ক্ষমার অযোগ্য। খবর হিন্দুস্তান টাইমসের।
ভারতের ক্রিকেটে এ দুজনেই রোল মডেল। কিন্তু বাংলাদেশের মাটিতে যে রকম আচরণ করেছেন এক রোল মডেল, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন অপরজন। ‘হিন্দুস্তান টাইমস'-এ নিজের কলামে হারমানপ্রীতকে কিছুটা শাসনও করলেন মিতালি। তার মতে, বাংলাদেশের বিপক্ষে তৃতীয় একদিনের ম্যাচে যে আচরণ করেছেন হারমান, তা মোটেও গ্রহণযোগ্য নয়। বরং সেই আচরণের জন্য হারমানকে ক্ষমা করা উচিত নয় বলেও জানান মিতালি।
সেইসঙ্গে তিনি জানান, ট্রফি নিয়ে ফোটোসেশনের সময় বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে হারমান যে রকম আচরণ করেছেন বলে দাবি করা হচ্ছে, সেটা যদি সত্যিই হয়ে থাকে, তাহলে সেটার থেকে লজ্জার কিছু হতে পারে না।
নিজের কলামে মিতালি লিখেন, ‘হারমানপ্রীত ভালো খেলোয়াড়। অসংখ্য বাচ্চাদের কাছে সে রোল মডেল। দায়িত্ববান ক্রিকেটার হিসেবে যে কাউকে মাঠে এবং মাঠের বাইরে সম্মানজনক আচরণ করতে হবে। আগে মেয়েদের ক্রিকেটের এত সম্প্রচার হতো না বা সামাজিক যোগাযোগমাধ্যমে নারী ক্রিকেটের এতটা অস্তিত্ব ছিল না। এখন সবকিছু জনসক্ষমে আছে। আর যা কিছু ঘটতে দেখে, তা অনুকরণ করার চেষ্টা করে বাচ্চারা। যারা খেলাটাকে পেশা হিসেবে নিতে যায়। আগ্রাসী হওয়ার মধ্যে কোনো ভুল নেই। একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত আবেগের বহিঃপ্রকাশেও কোনো ভুল নেই। কিন্তু কেউ এটা ভুলে গেলে চলবে না যে কোনো ব্যক্তির ঊর্ধ্বে আছে খেলাটা। হারমানপ্রীতের যন্ত্রণা গ্রহণযোগ্য হলেও ও রকম আচরণ ক্ষমার যোগ্য নয়। ম্যাচে যা হয়, সেটা ওখানেই রেখে আসা উচিত।’
মিতালি আরও লিখেছেন, ‘২০১৬ সাল থেকে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করছে হারমানপ্রীত। ফলে সে ভালোভাবেই নিয়মকানুন (প্রোটোকল) জানে। নারী ক্রিকেটের ক্ষেত্রে কিছুদিন আগেই দ্বিপাক্ষিক সিরিজে ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) চালু করা হয়েছে। তার আগে তো বহুবার বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়েছে খেলোয়াড়রা। কিন্তু আমার যতদূর মনে পড়ছে, তাতে কেউ কখনো এ রকম আচরণ করেনি।’
সেই সঙ্গে বাংলাদেশি অধিনায়কের সঙ্গে হরমন খারাপ আচরণ করেছে বলে যে অভিযোগ উঠেছে, তা নিয়েও উষ্মা প্রকাশ করেছেন মিতালি। ‘হিন্দুস্তান টাইমস'-এ নিজের কলামে সাবেক ভারতীয় অধিনায়ক বলেন, ‘যে কোনো দল বিপক্ষকে সম্মান করবে বলে আশা করা হয়। বিশেষত এই সিরিজে (সেটা আরও করা উচিত)। কারণ বাংলাদেশ যেভাবে খেলছে এবং দাঁতে দাঁত চেপে লড়াই করেছে, সেজন্য ওদের প্রশংসা প্রাপ্য। এটা খেলার জন্য ভালো। এটা নারী ক্রিকেটের জন্য ভালো। ট্রফি নিয়ে ফোটোসেশনের সময় বিপক্ষ অধিনায়কের সঙ্গে হারমানপ্রীত যে আচরণ করেছে বলে সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, সেটা যদি সত্যি হয়, তাহলে এর থেকে লজ্জার কিছু হতে পারে না।’
উল্লেখ্য, ১-১ ব্যবধানে টাই হওয়া সিরিজে পুরস্কার বিতরণী আয়োজনে আম্পায়ারিং নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান হারমানপ্রীত। এমনকি বাংলাদেশের পরেরবার আসতে হলেও বাজে আম্পায়ারিংয়ের কথা মাথায় রেখে প্রস্তুত হয়ে আসবেন বলে জানান তিনি। তার ক্ষিপ্ত আচরণ চলতে থাকে আরও। ট্রফি নিয়ে দুই দলের ছবি তোলার সময় প্রতিপক্ষ বাংলাদেশ দলের দিকে ছুঁড়ে দেন তির্যক মন্তব্য। ভারত অধিনায়কের এমন অস্বাভাবিক আচরণে ছবি তোলার কার্যক্রম সংক্ষিপ্ত করে ড্রেসিংরুমে ফিরে যায় বাংলাদেশ দল।
মিতালির মতে, 'বিপক্ষের সঙ্গে ঝামেলায় জড়ানোর কোনো যুক্তি নেই। বিশেষত সিরিজের ভাগ্য যেখানে নির্ধারিত হয়ে গিয়েছে। আইসিসি ওকে দু'ম্যাচের জন্য সাসপেন্ড করে দেওয়ায় ভারত জোরদার ধাক্কা খেল। কারণ ও দলের অন্যতম দামি খেলোয়াড়। আমি আশা করব যে এই ঘটনার পরে সে শুধরে যাবে এবং নিজের আবেগকে আরও ভালো নিয়ন্ত্রণ করতে পারবে। সেটা মাঠের ভিতরে হোক বা মাঠের বাইরে হোক।'
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ




