হারিয়ে যাওয়া মাকে চারবছর পর ফিরে পেলেন সন্তানরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কল্যাণে চার বছর পর শেরপুরের বুদ্ধিপ্রতিবন্ধী মা জুলেখাকে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে ফিরে পেলেন সন্তানরা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের সোলায়মান বাজারে চনখোলা পুলিশ ক্যাম্পের আইসি মো. জাহাঙ্গীর আলম, বাজার কমিটির সাধারণ সম্পাদক কবির আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বৃদ্ধাকে তার সন্তানদের হাতে হস্তান্তর করা হয়।
শেরপুর থেকে আসা জুলেখার ছেলে রফিকুল ইসলাম জানান, স্থানীয় সাংবাদিক ইউনুস শিকদার তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে আমার মায়ের কথা লিখেন। বিভিন্ন গ্রুপে তা ভাইরাল হয়।
পোস্টটি শেরপুর পুলিশ সুপার ও সাংবাদিকদের নজরে এলে তারা খোঁজ নিয়ে দেখেন– ওই নারী নখলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের আদর্শ গ্রামের মোস্তাহারের হারিয়ে যাওয়া মা।
শেরপুরের সাংবাদিক জুয়েল রানা একাধিক অনলাইনে নিউজটি প্রকাশ করে। এভাবেই বৃদ্ধার সন্তানরা তাদের মায়ের সন্ধান পান।
বৃদ্ধার ছেলে মোস্তাহার জানান, মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ মা চার বছর আগে বাড়ি থেকে পথ হারিয়ে নোয়াখালীতে এসে পড়েন। পরে সুবর্ণচরের সোলায়মানবাজারে আশ্রয় নেন। ময়না টেলিকমের মালিক মো. মজনুর তত্ত্বাবধানে ছিলেন ওই বৃদ্ধ জুলেখা।
-জেডসি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা



