হেমন্তেও নদীতীরে কাশফুলের মেলা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৭ পিএম, ১২ নভেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
ফেনীর সোনাগাজীতে এক পাশে ছোট ফেনী নদী ও সাহেবের ঘাট সেতু, অন্যপাশে গ্রাম আর সড়ক। শরৎকাল পেরিয়ে হেমন্ত চললেও নদীপাড়ে সড়কের পাশে সাদা বকের সারির মতো যেন পালক মেলে হাওয়ায় দুলছে কাশফুল। জলের ধারে, সবুজের ভেতর অনেকটা জায়গাজুড়ে সাদার মেলা বসিয়েছে এ কাশবন। এর সৌন্দর্য উপভোগ ও ছবি তুলতে প্রতিনিয়ত ভিড় করছেন ভ্রমণপিপাসুরা।
স্থানীয়রা জানান, ভাদ্র মাসের শেষ দিকে কাশফুল ফুটতে শুরু করে। এ সময় পুরো এলাকা সাদা হয়ে যায়। কার্তিক মাস পর্যন্ত কাশফুল থাকে।
শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে ছোট ফেনী নদীর সাহেবের ঘাট সেতু এলাকায় গিয়ে দেখা যায়, নদীর দুই পাড়ে সড়কের পাশে প্রায় আধা কিলোমিটার জুড়ে কাশফুল ফুটেছে। লম্বা-চিরল সবুজ পাতার বুক থেকে বেরিয়ে আসা কাশফুল কোথাও থোকা থোকা, কোথাও ঠাসা বোনা গুচ্ছ। হঠাৎ মনে হবে, সেখানে সাদা চাদর বিছানো। নদীর বুক ছুঁয়ে শীতল হাওয়া ভেসে আসছে কাশবনে। হাওয়ায় দুলছে, নেচে উঠছে কাশফুল।
সেতু এলাকায় বেড়াতে আসা বিভিন্ন বয়সের মানুষ এই কাশবনেও ঘুরছেন। কেউ মোবাইল ফোনে ছবি তুলছেন। কেউ আবার দু’চারটা কাশফুল ছিঁড়ে তোড়ার মতো তৈরি করছেন। আশপাশের শিশুরা কাশবনে খেলায় মেতে উঠেছে।
সোনাগাজী পৌর শহর থেকে বিকেলে কয়েকজন বন্ধুকে নিয়ে সেতু এলাকায় এসেছেন মাইনুল হাসান। তিনি বলেন, ‘একসঙ্গে এত কাশফুল দেখতে বেশ লাগে। এখানে এলে শান্তি পাওয়া যায়। সড়কের দুপাশে এবং নদীর তীরে কাশফুল দেখে মন ভরে গেছে।’
উত্তর চর চান্দিয়া এলাকা থেকে সেতু এলাকায় সপরিবারে বেড়াতে এসেছেন শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘এখানে এসে অনেক ভালো লাগছে। ছবি তুললাম। দারুণ সময় কেটেছে।’
সন্ধ্যায় চর চান্দিয়া এলাকার সাইফুল ইসলাম নদীর চরে অন্যদের সঙ্গে ফুটবল খেলা শেষে সেতুর ওপরে আসেন। তিনি বলেন, ‘প্রায় তিন-চার বছর ধরে এখানে কাশ ফুল ফুটছে। বিকেল হলেই প্রচুর মানুষ ঘুরতে আসে। ছবি তোলে, ভিডিও করে। ছুটির দিনে ভিড় বেড়ে যায়।’
এদিকে উপজেলার কাজীরহাট স্লুইচগেট, আদর্শগ্রাম ও মুহুরী প্রকল্প এলাকার আশপাশে একইভাবে কাশফুল প্রকৃতিতে শোভা ছাড়াচ্ছে। কাশফুলের ছবি ধারণ করে আনন্দ পাচ্ছে বিনোদনপ্রেমীরা।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








