হেরেও গর্বিত অধিনায়ক
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২২ এএম, ১৪ অক্টোবর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচে হার দেখল বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৩৩ রানের লক্ষ্য দিয়ে লড়েছে ৪৯.৩ ওভার পর্যন্ত। কিন্তু একাধিক ক্যাচ মিস ও রানআউটের সুযোগ হাতছাড়া করায় ম্যাচ হেরে তাদের মাশুল গুনতে হলো। যদিও ক্রিকেটারদের শেষ পর্যন্ত লড়াকু মানসিকতার জন্য হেরেও গর্বিত বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
লক্ষ্য তাড়া করতে থাকা প্রোটিয়ারা ৭৮ রানে ৫ উইকেট হারানোয় জয়ের স্বপ্ন দেখছিল টাইগ্রেসরা। সেখান থেকে ঘুরে দাঁড়ায় লরা উলভার্টের দক্ষিণ আফ্রিকা। তবে ১৯৮ রানে তারা ৭ উইকেট হারানোয় ফের ম্যাচের মোড় ঘুরে যায়। তাদের জয় পেতে যখন আর ৯ রান বাকি, তখন ইনফর্ম ব্যাটার নাদিনে ডি ক্লার্ক লং অফে ক্যাচ দিয়েছিলেন। কিন্তু স্বর্ণা আক্তার সবাইকে হতাশায় ডুবিয়ে ফেলে দেন সহজ ক্যাচ। এর আগে ডিপ মিডে ক্যাচ ফসকে চার দিয়েছিলেন সুমাইয়া আক্তার। এ ছাড়া বাংলাদেশ বেশ কয়েকটি রানআউটের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ।
যদিও শেষ পর্যন্ত স্নায়ু ধরে রেখে লড়াইয়ের জন্য সতীর্থদের নিয়ে গর্বিত বাংলাদেশ অধিনায়ক জ্যোতি, ‘শেষ বল পর্যন্ত মেয়েরা যেভাবে লড়েছে, আমি তাদের নিয়ে সত্যিই গর্বিত। একইসঙ্গে আমি দুঃখিত কারণ তারা ড্রেসিংরুমে গিয়ে কাঁদছে, তারা বয়সে অনেক তরুণ। তবে আজ সবাই ১১০ শতাংশ দিয়ে লড়েছে, সেজন্য আমি খুশি। আবেগপ্রবণ হলেও তাদের বিশ্বাস ছিল যে আমরা জিতব। সবমিলিয়ে এটিয়ে আমাদের জন্য শেখার উপযোগী অভিজ্ঞতা।’
এর আগে টাইগ্রেসদের ব্যাটিং ছিল ধীরগতির। উইকেট না হারালেও ১০ ওভারে মাত্র ২৮ রান তুলেন ওপেনার ফারজানা পিংকি ও রুবাইয়া হায়দার। যা টিকেছে ১৬.১ ওভারে ৫৩ রান পর্যন্ত। ম্যাচ শেষে ধীরগতির ব্যাটিংয়ের ব্যাখ্যা মিলল জ্যোতির কাছে, ‘শুরুতে আমাদের পরিকল্পনা ছিল পাওয়ার প্লেতে কোনো উইকেট হারাব না। বড় জুটি প্রয়োজন ছিল, সেটাই হয়েছে। (ফারজানা) পিংকী অনেক অভিজ্ঞ ক্রিকেটার এবং খুব ভালো খেলেছে। মিডল অর্ডারে যারা এসেছে, তারা নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টায় ছিল। তবুও হয়তো ১০-১৫ রানের কমটি ছিল আমাদের।’
এ ছাড়া চলমান ওয়ানডে বিশ্বকাপে দ্রুততম (৩৪ বলে) ফিফটি করা স্বর্ণার প্রশংসা করে অধিনায়ক বলেন, ‘তাকে (স্বর্ণা আক্তার) নিয়েও আমি অনেকদিন থেকে বলে আসছি, মিডলে সে শতভাগ দিতে পারছিল না। কিন্তু সে সমসময়ই চেষ্টা অব্যাহত রেখেছিল, আমরা জানতাম তার সেই কার্যকারিতা আছে। আজ যেভাবে ব্যাট করেছে সবাই উপভোগ করেছে। দেখিয়ে দিয়েছে যে এভাবেই ব্যাট করতে হবে। ’
বিশ্বকাপে বাংলাদেশের আরও তিন ম্যাচ বাকি। ফলে সেমিফাইনালে খেলার আশাও এখনও শেষ হয়ে যায়নি। নিজেদের সেই প্রেরণাই দিচ্ছেন নিগার সুলতানা জ্যোতি, ‘ইংল্যান্ড ম্যাচেও আমরা দ্রুত ৫ উইকেট তুলে নিয়েছিলাম। কিন্তু ৩০ ওভারের পর আমরা সঠিক জায়গায় বল করতে পারিনি। কিন্তু আজ ভিন্ন ছিল পরিস্থিতি। ব্যাটিংয়ের মাঝে এবং খেলার বিরতিতেও সঠিক লেংথে বল করা নিয়ে আমরা পরস্পর কথা বলেছি। বোলাররা তা ভালোভাবে করতে পেরেছে। জানি আমাদের দলটা বেশ তরুণ, কিন্তু তারা দিনদিন আরও বেড়ে উঠছে। নিউজিল্যান্ড ম্যাচের পর যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা দুর্দান্ত। তাদের নিয়ে আমি কতটা গর্বিত বলেছি। জানিয়েছি এটাই আমাদের শেষ ম্যাচ নয়।’
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী






