১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্থগিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ২৬ এপ্রিল ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাস সংক্রমণ রোধে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্থগিত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।রবিবার এনটিআরসিএ-এর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার সদস্য (যুগ্ম সচিব) এ বি এম শওকত ইকবাল শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লকডাউনের এই পরিস্থিতিতে নিবন্ধন পরীক্ষা আয়োজন করা কঠিন। এজন্য ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২০ এর প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা অনুষ্ঠানের নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট আগামী ১৫ ও ১৬ মে সকাল ১০-১১টা পর্যন্ত এবং আগামী ৭ ও ৮ আগস্ট সকাল ৯টা- ১২টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
শওকত ইকবাল শাহীন আরো বলেন, পরীক্ষা নেয়ার জন্য জনসমাগম ঘটলে করোনা ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে। আমরা এই ঝুঁকি নিতে চাচ্ছি না।
এদিকে মার্চ মাসের প্রথম সপ্তাহে ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশের কথা থাকলেও লকডাউনের কারণে সেটিও আটকে গেছে।
এ বিষয়ে শওকত ইকবাল শাহীন বলেন, আমরা অফিস খুললেই ১৬তম লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে পারবো। সবকিছুই প্রস্তুত করা আছে। এ বিষয়ে চাকরিপ্রার্থীরা যেন হতাশ হয়ে না পড়েন সে পরামর্শও দিয়েছেন এনটিআরসিএ-এর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার এই সদস্য।
উল্লেখ্য, ষোড়শ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় ২ লাখ ২৮ হাজার প্রার্থী অংশ নেন। গেলো বছরের ১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠিত হয় ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা।
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২




