২০০ টাকায় চট্টগ্রামে বাংলাদেশ-শ্রীলঙ্কার খেলা দেখার সুযোগ
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৬ এএম, ১১ মার্চ ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। বুধবার (১৩ মার্চ) থেকে অনুষ্ঠেয় এই সিরিজের জন্য ইতোমধ্যেই বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছেছে উভয় দল।
এই সিরিজের জন্য টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রামেও সর্বনিম্ন মাত্র ২০০ টাকার বিনিময়ে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো দেখা যাবে। স্টেডিয়ামের ওয়েস্টার্ন স্ট্যান্ডের জন্য টিকিটের এই মূল্য নির্ধারণ করেছে বিসিবি।
অন্যদিকে দর্শকদের সর্বোচ্চ গুনতে হবে ১৫শ’ টাকা, রুফটপ হসপিটালিটি ও গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে এই অর্থ খরচ করতে হবে দর্শকদের।
৩০০ টাকায় ইস্টার্ন স্ট্যান্ড টিকিট পাবেন দর্শকরা। ৫০০ টাকায় ক্লাব হাউজ এবং ১ হাজার টাকায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিট কেটে খেলার দেখার সুযোগ থাকছে দর্শকদের সামনে।
আগামী ১২ মার্চ থেকে টিকিট পাওয়া যাবে। এদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে।
অন্যদিকে জাতীয় পরিচয়পত্র ও সচল একটি মোবাইল নম্বর ব্যবহার করে যে কেউ-ই অনলাইনে টিকিট কিনতে পারবেন। একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ দুটি টিকিট কেনা যাবে। আর অনলাইনে টিকিট কেনার পর কালেকশন বুথ থেকে তা সংগ্রহ করা যাবে।
এদিকে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১৩ মার্চ। এরপর ১৫ ও ১৮ মার্চ হবে শেষ দুই ওয়ানডে।
এর আগে, প্রথম টি-টোয়েন্টিতে ৩ রানের হারের পর দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের জয়ে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। কিন্তু তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে এক নুয়ান থুসারার তাণ্ডবে গুঁড়িয়ে যায় বাংলাদেশ। এবার ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য টাইগারদের।
অন্যদিকে চট্টগ্রাম যাত্রা শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আবারও ফিরবে সিলেটে। সেখানে ২২ মার্চ অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। প্রথম টেস্ট শেষ হলে তিনদিনের বিরতি দিয়ে ফের চট্টগ্রামে ফিরে দ্বিতীয় টেস্ট খেলবে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩০ মার্চ থেকে গড়াবে সিরিজের শেষ টেস্ট।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া






