২০১৯ : আমরা যাদের হারিয়েছি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ এএম, ৩১ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার
২০১৯ : আমরা যাদের হারিয়েছি
এ বছর কয়েকজন নারী রাজনীতিবিদ ও তারকাদের হারিয়েছে বাংলাদেশ৷ ভাষাসংগ্রামী রওশন আরা বাচ্চু, বীরাঙ্গনা আফিয়া খাতুন, রাজনীতিবিদ আশরাফুন্নেছা মোশারফ, শিক্ষাবিদ লায়লা নূর, শিক্ষাবিদ রুশেমা বেগম, কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ এবছর আমাদের ছেড়ে চলে গেছেন জীবনের অপরপাড়ে৷
রওশন আরা বাচ্চু :
ভাষাসংগ্রামী রওশন আরা বাচ্চু ৩ ডিসেম্বর চলে গেছেন না ফেরার দেশে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার অধিকার আদায়ের দাবিতে ১৪৪ ধারা ভঙ্গ করে, পুলিশের ব্যারিকেড ভেঙে দলবেঁধে রাজপথে নেমেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের এই ছাত্রী। পরদিন গায়েবানা জানাজা, শোক মিছিল, ২৩ ফেব্রুয়ারি হরতালসহ প্রতিটি কর্মসূচিতে তিনি সোচ্চার ছিলেন।
বীরাঙ্গনা আফিয়া খাতুন :
বিজয়ের মাসেই না ফেরার দেশে চলে গেলেন ১৯৭১ সালে পাকিস্তান বাহিনীর হাতে নির্যাতিত ও নিপীড়িত বীরাঙ্গনা আফিয়া খাতুন চৌধুরী খঞ্জনি। মুক্তিযুদ্ধের সময় ক্যাম্পে আটক থাকা অবস্থায় হানাদার বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে এলাকার গরীব মানুষকে খাবার দিয়ে সহযোগিতা করতেন তিনি। ২৩ ডিসেম্বর রাত সাড়ে নয়টায় কুমিল্লায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
আশরাফুন্নেছা মোশারফ :
এ বছরের জানুয়ারিতে সবাইকে ছেড়ে চলে যান আওয়ামী লীগের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নারী সংরক্ষিত আসনে মনোনীত সাবেক সংসদ সদস্য আশরাফুন্নেছা মোশারফ। ১৮ জানুয়ারি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আশরাফুন্নেছা মোশাররফ ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। ২০০৯ সালে মহিলা সংরক্ষিত আসন থেকে তিনি নির্বাচিত হন।
লায়লা নূর :
১৯৫২ সালের বাংলা ভাষা আন্দোলনে যোগদান করা ভাষা সৈনিক, শিক্ষাবিদ লায়না নূর ৩১ মে কুমিল্লার সিডিপ্যাথ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
রুশেমা বেগম :
শিক্ষক ও রাজনীতিবিদ ছিলেন রুশেমা বেগম। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৯ জুলাই তিনি ৮৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে মৃত্যুবরণ করেন।
শাহনাজ রহমতুল্লাহ : বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ এ বছর ২৩ মার্চ মৃত্যুবরণ করেন। শাহনাজ বেগম ১৯৫২ সালের ২ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম এম ফজলুল হক ও মার নাম আসিয়া হক। শাহনাজের ভাই আনোয়ার পারভেজ সুরকার ও সঙ্গীত পরিচালক এবং আরেক ভাই জাফর ইকবাল ছিলেন চলচ্চিত্র অভিনেতা ও গায়ক। এই শিল্পী গান শিখেছেন গজল সম্রাট মেহেদী হাসানের কাছে।
তিনি দেশাত্মবোধক গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৯২ সালে তিনি একুশে পদক এবং ১৯৯০ সালে ছুটির ফাঁদে চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী হিসেবে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


