ঢাকা, শনিবার ১৯, সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৭:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ফিজিতে প্রতি ৫০ জন গর্ভবতী নারীর একজন এইচআইভিতে আক্রান্ত গ্রিন কার্ড পেতে নতুন নিয়ম জানালো ট্রাম্প প্রশাসন দেশের বাজারে সোনার দাম বাড়ল প্রথমবার জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল সিএনএনসহ ৩ গণমাধ্যম নিষিদ্ধ করলেন ট্রাম্প সুনামগঞ্জে বাবার হাতে বিষপানে ৩ শিশুর প্রাণহানী পাবনায় শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান অভিযুক্তের বাড়ি ভাঙচুর

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

ধর্ম ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। যারা আগামী বছর পবিত্র হজ পালনের জন্য যেতে চান, তাদের নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। তবে নির্দিষ্ট কিছু শারীরিক অসুস্থতায় আক্রান্ত ব্যক্তি ও নির্দিষ্ট বয়সের শিশু ২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ সেপ্টেম্বরের পর হজের প্রাথমিক নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, নিবন্ধন শেষ হওয়ার পর বাংলাদেশ থেকে কতসংখ্যক মানুষ হজ পালনের জন্য যেতে আগ্রহী, সেই চূড়ান্ত সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।

এদিকে ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ থেকে জারি করা এক সার্কুলারে হজে যেতে ইচ্ছুক ব্যক্তি, হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট এজেন্সি, ব্যাংক এবং সংশ্লিষ্ট সব পক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে। এতে বলা হয়, ২৭ জুলাই থেকে হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে, যা ২৪ সেপ্টেম্বর শেষ হবে। এর সময়সীমা আর বাড়ানো হবে না।


ফরজ গোসলের সময় অধিকাংশ মানুষ যে ভুল করেন
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের গত ২৭ জুলাইয়ের এক বিজ্ঞপ্তিতে ২০২৭ সালের হজ পালনের ক্ষেত্রে যাদের অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে, তাদের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী শিশু এবং দীর্ঘমেয়াদি হৃদ্‌রোগ, ফুসফুস, লিভার ও কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবেন না। একইভাবে স্নায়বিক রোগ বা গুরুতর মানসিক অসুস্থতায় আক্রান্ত ব্যক্তি এবং ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিরাও হজ পালনের সুযোগ পাবেন না।

এ ছাড়া কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি নিচ্ছেন এমন ক্যানসার রোগীদেরও হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে এমন সক্রিয় সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিরাও এ তালিকায় রয়েছেন। এর মধ্যে যক্ষ্মা (টিবি) ও হেমোরেজিক ফিভারের মতো রোগ রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা নারী এবং উচ্চঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীদের হজ পালনের জন্য ফিটনেস সার্টিফিকেট দেওয়া হবে না। ফলে তারাও ২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না।

নিবন্ধনের সময় যেসব তথ্য দিতে হবে

হজের প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের প্রশিক্ষণ ও টিকাদানের জন্য জেলা নির্বাচন করতে হবে। একই সঙ্গে হজের ধরন এবং হজ প্যাকেজও নির্বাচন করতে হবে।

এ ছাড়া হজযাত্রীর পাসপোর্টের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত থাকতে হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করার পর সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ থেকে হজে যেতে ইচ্ছুক মানুষের চূড়ান্ত সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।