৩ ফুট লম্বা গরুর শিং, ১৬ লাখ টাকায় বিক্রি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৮ এএম, ১৫ জুন ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
কংকরাজ জাতের সাদা রঙের এক গরুর শিংয়ের দৈর্ঘ্য প্রায় ৩ ফুট। যে গরুটি বিক্রি হয়েছে ১৬ লাখ টাকায়। চট্টগ্রাম এশিয়ান এগ্রো ফার্মের এ গরুটি কিনেছেন স্থানীয় একজন ব্যবসায়ী।
শনিবার (১৫) জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ফার্মের মালিক ওয়াসিফ আহমেদ সালাম।
তিনি বলেন, ‘গরুর রঙের পাশাপাশি বড় শিংয়ের প্রতি ক্রেতাদের আগ্রহ রয়েছে। খামারে থাকা এমন প্রায় ২৫টি গরুর বেশির ভাগই বিক্রি হয়েছে। এক লাখ থেকে ১৭ লাখ টাকা পর্যন্ত এসব গরু বিক্রি হয়েছে।’
তিনি বলেন, ‘রং ও আকার বিবেচনায় কংকরাজ, শাহীওয়াল, হলস্টিন, ফ্রিজিয়ান ও রেড চিটাগাং জাতের গরুর বেশি চাহিদা রয়েছে। তাই এবার এসব জাতের গরুই প্রস্তুত করেছি। চট্টগ্রামের মানুষ বড় ও সুন্দর গরু কোরবানি দেওয়ার জন্য বেশি আগ্রহী। সেই দিক বিবেচনা করে এবার ২৫৫টি গরু প্রস্তুত করেছি। এখন অল্প কয়েকটি গরু বিক্রি বাকি রয়েছে।’
আরও পড়ুন
এবারও মানুষের নির্বিঘ্নে বাড়ি যাওয়ার ব্যবস্থা করেছি: রেলমন্ত্রী
চট্টগ্রাম বায়েজিত এলাকায় এশিয়ান এগ্রো খামারে গত এক দশক ধরে কোরবানির গরু প্রস্তুত করছেন বলে জানান এ তরুণ উদ্যোক্তা।
জেলা প্রশাসনের তথ্যমতে, চট্টগ্রামে শতাধিক এগ্রো ফার্মে দেশি ও বিদেশি জাতের এক লাখের বেশি গরু প্রস্তুত করা হয়েছে। চট্টগ্রাম জেলায় এবার অন্তত সাড়ে চার লাখ গরু কোরবানি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, এবার চট্টগ্রাম নগরীতে ১৫০টির বেশি স্থানে গরুর অস্থায়ী হাট বসেছে।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা








