৩ বছরের শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎমা আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫০ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
নড়াইলে সৎমায়ের বিরুদ্ধে ৩ বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুসরাত জাহান ওই গ্রামের সজীব কাজীর মেয়ে। সজীবের দ্বিতীয় স্ত্রী জোবায়দা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায়।
নিহতের দাদি পান্না বেগম বলেন, তিন বছর আগে নুসরাতের বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হয়। পরে জোবায়দাকে বিয়ে করেন সজীব। বিয়ের পর থেকে নুসরাতকে ভালো চোখে দেখতো না সৎ মা জোবায়দা। এ নিয়ে সজীবের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো দ্বিতীয় স্ত্রীর।
ওসি কাঞ্চন বলেন, দুপুরের দিকে বাড়ির বারান্দায় কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায় নুসরাতের মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি কাঞ্চন আরও বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সৎ মা জোবায়দাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। শিশু নুসরাতের গলায় আঙ্গুলের ছাপ দেখা গেছে।
ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








