৪০ বছর ধরে জনশূন্য বগুড়ার পিচুলগাড়ি গ্রাম!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৫৩ পিএম, ১৫ মে ২০২২ রবিবার
সংগৃহীত ছবি
আশির দশকে ডাকাতের ভয়ে গ্রাম ছেড়েছিলেন বাসিন্দারা। সেই থেকে চার দশক ধরে জনশূন্য পিচুলগাড়ি। ভূতুড়ে গ্রাম নামে পরিচিত বগুড়া জেলার পিচুলগাড়ি। প্রায় নয় একর আয়তনের গ্রামটির অবস্থান শাহজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নে। কাগজে-কলমে টিকে থাকলেও এখন জঙ্গলে পরিণত হয়েছে সেই গ্রাম।
জনমানবহীন বিচিত্র গ্রাম পিচুলগাড়ি। ৪০ থেকে ৪৫ বছর আগে ২০ পরিবারের প্রায় একশ’ মানুষের বাস ছিল এই গ্রামে। ১৯৮১ সালে ডাকাতদল গ্রামের সবচেয়ে ধনাঢ্য গৃহস্থ মফিজ উদ্দিন মন্ডল-কে খুন করে। এরপর থেকেই গ্রামের বাসিন্দারা তাদের সহায়সম্বল রেখে অন্য গ্রামের চলে যান। জঙ্গলে আবৃত এবং ভগ্নদশা বসতভিটাগুলো দেখে গ্রামটিকে বেশ ভূতুরে লাগে।
পাশের গ্রামের এক ব্যক্তি জানান, এই গ্রামে ডাকাত পড়েছিল, গ্রামের হাজি সাহেবকে মেরে ফেলে তারা।
দীর্ঘদিন মানুষের বসবাস না থাকায় নানা অলৌকিক গল্পকথা ছড়িয়েছে গ্রামটির গাছপালা ঘিরে। বহুদিন থেকে অব্যবহৃত গ্রামটি সম্পর্কে গ্রামীণ জনজীবনে নানারূপ অলৌকিক কাহিনী প্রচলিত হয়ে আসছে। তাদের অনেকেই মনে করেন গ্রামের কোনো জিনিস অন্য কোনো গ্রামে নিয়ে যাওয়া হলে বা ব্যবহার করলে ব্যক্তিবিশেষ এবং পরিবারের ক্ষতি হয়। তাই গ্রাম থেকে কোনো প্রকার জিনিস অন্য গ্রামে নিয়ে যাওয়া হয় না। এমনকি গ্রামের গাছগুলোতে যে ফল-ফলাদির ধরে থাকে সেগুলোও কেউ খায় না।
স্থানীয়রা জানান, এই গ্রামে ভয় আছে। গাছের ডালপালা নিতে গেলে মাজা ভেঙে যায়। পাতা নিলে সমস্যা হয়।
প্রায় দুই কিলোমিটার মেঠো আর কাঁদাপানির পথ পাড়ি দিয়ে পৌঁছাতে হয় এই প্রত্যন্ত গ্রামে। এ গ্রামের বাসিন্দারা গ্রামে বসবাস না করলেও শুক্রবার জুম্মার নামাজ আদায় করার জন্য গ্রামের প্রাচীন মসজিদটি ব্যবহার করেন। এছাড়া গ্রামের বাসিন্দারা তাদের গোরস্থান হিসেবেও গ্রামের একটি নির্দিষ্ট অংশকে ব্যবহার করে আসছে।
গ্রামবাসীরা জানান, যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় ফের স্থায়ী বসতি গড়ে তোলা যাচ্ছে না।
তারা জানান, যদি রাস্তায় হয় তবে বসবাসের উপযোগী হবে এলাকাটি।
এদিকে সড়ক নির্মাণের আশ্বাস দিয়েছে ইউনিয়ন পরিষদ।
গোহাইল ইউপি চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু বলেন, আগামী নভেম্বর-ডিসেম্বর শুষ্ক মৌসুমে সুন্দর একটা রাস্তার ব্যবস্থা করা হবে।
পিচুলগাড়ি ঠিক আগের মতোই মেতে থাকবে জনচাঞ্চল্যে। মানুষের কোলাহলে মুখরিত হবে এখানকার আকাশ-বাতাস, এমন প্রত্যাশা সবারই। বর্তমান প্রজন্মের বাসিন্দারা মনে করেন, এখন যেহেতু ডাকাতের আর কোন ভয় নেই তাই যোগাযোগ ব্যবস্থা উন্নত করলে সহজেই তারা গ্রামে প্রবেশ করতে পারবে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



