৫ আগস্ট ঘিরে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৮ পিএম, ২ আগস্ট ২০২৫ শনিবার
মোহাম্মদপুর থানায় স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সংগৃহীত ছবি
আগামী ৫ আগস্টকে কেন্দ্র করে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে আজ শনিবার সকালে মোহাম্মদপুর থানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সাংবাদিকদের সত্যি ঘটনা প্রকাশের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সত্য ঘটনা প্রকাশ করলে জনগণের উপকার হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়।’
এ সময় আগামী ৫ আগস্টকে কেন্দ্র করে কোনো শঙ্কা আছে কি না, জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘কোনো ধরনের কোনো শঙ্কা নেই। আপনারা যেভাবে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন, কোনো ধরনের কোনো শঙ্কা হবে না।’
সম্প্রতি আওয়ামী লীগের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বিভিন্ন ধরনের গুপ্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সে ক্ষেত্রে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী কী করছে এবং সেনাবাহিনীর একজন কর্মকর্তাও এর সঙ্গে জড়িত।
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যেই জড়িত থাকবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।’
তিনি আরও বলেন, ‘যেহেতু তাদের (আওয়ামী লীগ) কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেহেতু তারা যদি কেউ অপকর্ম করতে চায় তারা কোনোমতেই ছাড় পাবে না।’
আওয়ামী লীগের গোপন প্রশিক্ষণের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটা তদন্তের বিষয়। তদন্ত করলে সব জানা যাবে।’
শনিবার বেলা ১১টা ১৫ মিনিট নাগাদ মোহাম্মদপুর থানা পরিদর্শনে যান জাহাঙ্গীর আলম চৌধুরী।এ সময় থানায় উপস্থিত সব পুলিশ সদস্যদের খোঁজখবর ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন তিনি।
মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা রায়েরবাজার অবস্থিত জুলাই শহীদদের গণকবর পরিদর্শন করবেন বলে জানা গেছে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা







