৮ পণ্য বাকিতে আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪১ পিএম, ১৩ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে আট ধরনের পণ্য বাকিতে আমদানি করতে পারবে ব্যবসায়ীরা। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে। এ নির্দেশনা অনুমোদিত সব ব্যাংকের কাছে পাঠানো হয়েছে। যেসব পণ্য বাকিতে আমদানি করা যাবে তা হলো ভোজ্যতেল, খেজুর, ছোলা, ডাল, মটরশুঁটি, পেঁয়াজ, মসলা ও চিনি।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, আসন্ন রমজানে ভোজ্যতেল, খেজুর, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি ৯০ দিনের সাপ্লায়ার্স ও বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির সুযোগ পাবেন। এ সুবিধা আগামী ৩১ মার্চ পর্যন্ত প্রযোজ্য হবে।
এর আগে গত ১১ ডিসেম্বর রমজানে আট পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা নিশ্চিতে আমদানি এলসি স্থাপনের ক্ষেত্রে নগদ মার্জিনের হার ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশনা দেওয়া হয়।
রবিবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করেন ব্যবসায়ী প্রতিনিধিদল। এফবিবিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে তারা গভর্নরের সঙ্গে দেখা করেন। এসময় রমজান মাস ও ঈদকে কেন্দ্র করে আমদানিতে বাণিজ্যিক ঋণপত্র (এলসি) খুলতে অগ্রাধিকার চান ব্যবসায়ীরা।
গভর্নরের সঙ্গে বৈঠকের পর ব্যবসায়ীরা জানান, রমজানে শুধু আট পণ্যই নয়, এর বাইরেও অনেক আমদানি পণ্য রয়েছে। রমজানের পর ঈদ আসবে। এসব দিক বিবেচনায় এলসি খোলায় যাতে কোনো সমস্যায় পড়তে না হয়, এজন্য জরুরি ভিত্তিতে রিজার্ভ থেকে ব্যাংকগুলোকে ডলার সরবরাহ করার অনুরোধ করেন তারা। একইসঙ্গে আমদানি ও রপ্তানিতে ডলারের এক রেটেরও দাবি জানান ব্যবসায়ীরা।
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- কোন দেশে কবে ঈদ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি







