'ফোল্ডেবল' স্মার্টফোন বাজারে আনছে স্যামসাং
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:১২ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮ বুধবার
ভাঁজ করা সম্ভব `ফোল্ডেবল` স্মার্টফোন তৈরির ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করেছে বিশ্বের সবচেয়ে বড় ফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। এই প্রতিষ্ঠানের মোবাইল ফোন বিভাগের প্রধান ডিজে কোহ জানিয়েছেন, ভাঁজ করা যায় এমন স্মার্ট ফোন তৈরি ও বাজারজাতের উপযুক্ত সময় এখন।
এই মন্তব্যের পর থেকে ধারণা করা হচ্ছে স্যামসাং বাঁকানো ফোন সেট বাজারে ছাড়তে যাচ্ছে।সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ডিজে কোহ জানান স্যামসাং`এর ভোক্তার চাহিদা বিষয়ক গবেষণা থেকে জানা যায় যে বাঁকানো ফোনের বাজারে চাহিদা রয়েছে।
এদিকে একাধিক ফোন সেট তৈরিকারী প্রতিষ্ঠান নমনীয় স্ক্রিনসহ সেট তৈরি করছে বলে বাজারে গুজব রয়েছে। স্ক্রিনের মাঝখানে কোনো ভাঁজের চিহ্ন ছাড়াই এসব সেটের স্ক্রিনকে দুই ভাগে ভাগ করা যায়।
তবে বিবিসি`কে স্যামসাং জানিয়েছে এবিষয়ে এখনো তাদের কাছে `বলার মতো কোনো তথ্য নেই`।সিএনবিসি`কে ডিজে কোহ বলেন ভাঁজ করতে সক্ষম নমনীয় ফোন তৈরির ক্ষেত্রে প্রযুক্তির বিকাশ `জটিল` হলেও স্যামসাং এই প্রযুক্তির `প্রায় চূড়ান্ত পর্যায়ের উন্নয়ন` সাধন করেছে।
তবে তিনি জানিয়েছেন একটি নমনীয় স্মার্টফোন বাজারে ছাড়ার আগে যন্ত্রটির উদ্দেশ্য ও চাহিদা সম্পর্কেও পরিষ্কার ধারণা হওয়া প্রয়োজন। কোহ বলেন, "নতুন এই নমনীয় ফোন যদি সাধারণ স্মার্টফোনের বৈশিষ্ট্যগুলোই বিদ্যমান থাকে, তাহলে মানুষ এই নতুন যন্ত্র কেন কিনবে?"
তার মতে প্রতিটি যন্ত্র, যন্ত্রের প্রতিটি বৈশিষ্ট্য, প্রতিটি নতুন আবিষ্কার গ্রাহকের কাছে অর্থবহ হওয়া জরুরি।মোবাইল ফোন সেটের বাজারে চীনের প্রতিষ্ঠান হুয়াওয়ে স্যামসাং`এর অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী। অ্যাপলকে টপকে জুলাইয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বিক্রয়কারী প্রতিষ্ঠান হয়েছে হুয়াওয়ে।
সূত্র : বিবিসি
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা

