ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ৯:০৬:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
aaa
bbb
মধুসূদন দত্তের জন্মবার্ষিকী আজ

মধুসূদন দত্তের জন্মবার্ষিকী আজ

বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকী আজ। ১৮২৪ সালের এ দিনে যশোরের কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদ পাড়ের গ্রাম সাগরদাঁড়ির সম্ভ্রান্ত দত্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। জন্মের ২০০ বছর পরও তিনি অমর হয়ে আছেন।


০৮:১৭ এএম, ২৫ জানুয়ারি ২০২৬ রবিবার

গ্যাস সংকট আরও বাড়তে পারে

গ্যাস সংকট আরও বাড়তে পারে

দেশে এমনিতেই ভয়াবহ গ্যাস সংকট চলছে। এর মধ্যে আজ দুপুর থেকে ২৪ ঘণ্টার জন্য জাতীয় গ্রিডে কমছে ৩০ থেকে ৩৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ। পেট্রোবাংলা জানিয়েছে, মার্কিন কোম্পানি এক্সিলেরেটের একটি ভাসমান এলএনজি টার্মিনাল মেরামতের কারণে সরবরাহ বন্ধ থাকবে। তাই সারা দেশে আজ থেকে গ্যাস সংকট হতে পারে।


০৮:৫৭ এএম, ২৪ জানুয়ারি ২০২৬ শনিবার

শঙ্খ-উলুধ্বনিতে মুখর মণ্ডপ, সরস্বতীপূজা আজ

শঙ্খ-উলুধ্বনিতে মুখর মণ্ডপ, সরস্বতীপূজা আজ

মাঘের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্রবসনা দেবী সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতীপূজা।


০৯:৩০ এএম, ২৩ জানুয়ারি ২০২৬ শুক্রবার

এবার ভোট গণনায় বেশি সময় লাগতে পারে

এবার ভোট গণনায় বেশি সময় লাগতে পারে

এবার জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের দুটি ব্যালটে ভোট দিতে হবে। পাশাপাশি এবার সারা দেশে প্রার্থীর সংখ্যাও বেশি। ফলে ভোটগ্রহণ এবং গণনা—উভয়ক্ষেত্রে স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।


০৯:১৬ এএম, ২৩ জানুয়ারি ২০২৬ শুক্রবার

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে: সেনাপ্রধান

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করার কথা জানিয়েছেন। 


০৯:১৪ এএম, ২৩ জানুয়ারি ২০২৬ শুক্রবার

ফ্যাসিস্টদের গোষ্ঠী এখনও ওঁৎ পেতে আছে: ফরিদা আখতার

ফ্যাসিস্টদের গোষ্ঠী এখনও ওঁৎ পেতে আছে: ফরিদা আখতার

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ফ্যাসিস্টদের গোষ্ঠী এখনও পুরোপুরি নিশ্চিহ্ন হয়নি। তারা এখনও কোথাও না কোথাও ওঁৎ পেতে আছে এবং সুযোগ পেলেই আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এ কারণেই তারা বিভিন্ন জায়গায় সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে বাধাগ্রস্ত করছে।


০৮:২৯ এএম, ২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

৯০ ভাগ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে: উপদেষ্টা রিজওয়ানা

৯০ ভাগ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে: উপদেষ্টা রিজওয়ানা

নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য প্রায় ৯০ ভাগ ভোট কেন্দ্র সিসিটিভির আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।


০৯:১৩ এএম, ২১ জানুয়ারি ২০২৬ বুধবার

আজ প্রতীক বরাদ্দ, বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু

আজ প্রতীক বরাদ্দ, বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় পার হয়েছে। আজ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক হাতে পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকেই আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা।


০৮:৫২ এএম, ২১ জানুয়ারি ২০২৬ বুধবার

সংসদ নির্বাচন: চূড়ান্ত লড়াইয়ে দুই হাজার প্রার্থী

সংসদ নির্বাচন: চূড়ান্ত লড়াইয়ে দুই হাজার প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে মাঠে রয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দলের ১৯৬৭ প্রার্থী (ইসির প্রাথমিক হিসাব)। প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন মঙ্গলবার ৩০৫ প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।


০৮:৫০ এএম, ২১ জানুয়ারি ২০২৬ বুধবার

নতুন বেতন-ভাতায় ৮০ হাজার কোটি টাকা বাড়তি খরচ 

নতুন বেতন-ভাতায় ৮০ হাজার কোটি টাকা বাড়তি খরচ 

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন ও ভাতা কাঠামো বাস্তবায়নে যে অতিরিক্ত ব্যয় হবে, তার চাপ পরবর্তী সরকারকে নিতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, অর্থের সংস্থানের উপায় সরকারকেই বের করতে হবে।


০৮:৪৭ এএম, ২১ জানুয়ারি ২০২৬ বুধবার

গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’-তে সিল দিন: প্রধান উপদেষ্টা

গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’-তে সিল দিন: প্রধান উপদেষ্টা

প্রত্যাশার রাষ্ট্র গড়ে তোলার জন্য গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’-তে সিল দেওয়ার আহ্বান জানিয়ে জাতির উদ্দেশে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।


০৯:৪৫ এএম, ২০ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

আচরণবিধি ভাঙছেন সব দলের প্রার্থীরাই

আচরণবিধি ভাঙছেন সব দলের প্রার্থীরাই

এবার প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রাজনৈতিক দল ও প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধিমালা মেনে চলার অঙ্গীকারনামা দিয়েছিলেন। তবে অনেকেই সে অঙ্গীকার রক্ষা করছেন না। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) প্রায় সব দলের প্রার্থীরাই আচরণ বিধিমালা ভাঙছেন।


০৯:৪১ এএম, ২০ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

ভোটে আটকানো যায়নি ৪৫ ঋণখেলাপিকে 

ভোটে আটকানো যায়নি ৪৫ ঋণখেলাপিকে 

ঋণখেলাপি হয়েও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন কমপক্ষে ৪৫ প্রার্থী। গণপ্রতিনিধিত্ব আদেশসহ (আরপিও) বিভিন্ন আইনে ঋণখেলাপিদের আটকানোর সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। কিন্তু এসব প্রতিবন্ধকতা পেরিয়ে ৪৫ ঋণখেলাপি বেরিয়ে গেলেও বাদ পড়েছেন ৬৮ জন।


০৯:৩৬ এএম, ২০ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

আমরা একেবারে খাদের কিনারায় অবস্থান করছি: স্বাস্থ্য উপদেষ্টা

আমরা একেবারে খাদের কিনারায় অবস্থান করছি: স্বাস্থ্য উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, মনে রাখবেন আমরা একেবারে খাদের কিনারায় অবস্থান করছি।  আমাদের যেন খাদে পড়ে যেতে না হয়, সেজন্য একটি নিরাপদ দেশ রেখে যেতে চাইলে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। 


০৯:৩২ এএম, ২০ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

হাদি হত্যার বিচারে সরকার অঙ্গীকারবদ্ধ: ফরিদা

হাদি হত্যার বিচারে সরকার অঙ্গীকারবদ্ধ: ফরিদা

‎শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। 


০৯:৩০ এএম, ২০ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

‘এবারের নির্বাচন কোনো গোঁজামিলের নির্বাচন হবে না’

‘এবারের নির্বাচন কোনো গোঁজামিলের নির্বাচন হবে না’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এবারের ভোট ও গণভোট সফলভাবে করতেই হবে। যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিই নির্বাচন হবে। এবারের নির্বাচন কোনো গোঁজামিলের নির্বাচন হবে না।


১০:১৩ এএম, ১৯ জানুয়ারি ২০২৬ সোমবার

অংশগ্রহণমূলক নির্বাচন চাই, কোনো পক্ষপাত করিনি: সিইসি

অংশগ্রহণমূলক নির্বাচন চাই, কোনো পক্ষপাত করিনি: সিইসি

নির্বাচন কমিশন (ইসি) কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই আপিল শুনানি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, আমরা চাই সবার অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন হোক। এই লক্ষ্য থেকেই আমরা স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের সমর্থনের বিষয়টিও শিথিল করেছি।


১০:০৯ এএম, ১৯ জানুয়ারি ২০২৬ সোমবার

নারী ও শিশু নির্যাতন রোধে কুইক রেসপন্স টিমের কার্যক্রম চালু

নারী ও শিশু নির্যাতন রোধে কুইক রেসপন্স টিমের কার্যক্রম চালু

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে দকুইক রেসপন্স টিম’ (কিউআরটি) কার্যক্রম চালু হয়েছে। হটলাইন-১০৯ এ কল করলেই টিমের সদস্যরা দ্রুত ব্যবস্থা নেবে। 


০৮:০৫ এএম, ১৮ জানুয়ারি ২০২৬ রবিবার

‘জীববৈচিত্র্য রক্ষায় নিরাপদ জেনেটিক প্রযুক্তির ব্যবহার জরুরি’

‘জীববৈচিত্র্য রক্ষায় নিরাপদ জেনেটিক প্রযুক্তির ব্যবহার জরুরি’

কৃষক, বিজ্ঞানী ও নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, স্থানীয় প্রজাতি এবং জীববৈচিত্র্য রক্ষা করা, কর্পোরেট নিয়ন্ত্রণের প্রভাব থেকে সতর্ক থাকা এবং নিরাপদ জেনেটিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।


০৮:০৩ এএম, ১৮ জানুয়ারি ২০২৬ রবিবার

‘অশুভ শক্তি ও নির্বাচন বিরোধী শক্তি পরাজিত হবে’

‘অশুভ শক্তি ও নির্বাচন বিরোধী শক্তি পরাজিত হবে’

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সংবিধান, উচ্চকক্ষ, নিম্নকক্ষ এসব নয়, নাগরিকের দৈনন্দিন জীবনে গণভোট কী প্রভাব রাখবে তা বুঝিয়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত তৈরি করতে সরকার কাজ করছে।


০৯:১৯ এএম, ১৭ জানুয়ারি ২০২৬ শনিবার

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৬০ জন

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৬০ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আজ ষষ্ঠ দিনে আরও ৬০টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।


১০:৪৩ এএম, ১৬ জানুয়ারি ২০২৬ শুক্রবার

পবিত্র শবে মেরাজ আজ

পবিত্র শবে মেরাজ আজ

পবিত্র লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ আজ। ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ এই রাতটি ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পালন করবেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা।


১০:৩৬ এএম, ১৬ জানুয়ারি ২০২৬ শুক্রবার

নিজ স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে: তথ্য উপদেষ্টা

নিজ স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে: তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নিজ স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে। সৃষ্টির সেরা জীব হিসেবে নিজেকে অন্য প্রাণ ও প্রকৃতির সেবায় নিয়োজিত করতে হবে।


১০:৪৩ এএম, ১৫ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

নির্বাচনের খরচ এক হাজার কোটি টাকা বাড়ল

নির্বাচনের খরচ এক হাজার কোটি টাকা বাড়ল

দেশে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের প্রস্তুতি নেওয়ায় নির্বাচনী খরচ উল্লেখযোগ্য হারে বাড়ছে। এই বছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে– এমন ধরে নিয়ে ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে নির্বাচনী খরচের জন্য বরাদ্দ রাখা হয়েছিল দুই হাজার ৮০ কোটি টাকা।


১০:৪১ এএম, ১৫ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার